ঢাকাSunday , 11 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

কানাইঘাটে ভারতীয় ১৫টি টায়ারসহ বারকি নৌকা উদ্ধার, পালালেন ৩ জন

rising sylhet
rising sylhet
October 11, 2026 9:02 pm
Link Copied!

ads

তন্ময় হাসান::সিলেটের কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় ১৫টি টায়ার ও একটি কাঠের বারকি নৌকা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা টায়ারগুলোর আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজন ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন।

রোববার (১১ অক্টোবর) সকাল আনুমানিক ৯টা ৫ মিনিটে কানাইঘাট থানাধীন ২ নম্বর লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের নিহালপুর এলাকার চিন্তার বাজার লোভাছড়া নদীর খেয়াঘাটে এ অভিযান পরিচালনা করা হয়।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলামের দিকনির্দেশনায় এসআই সুব্রত চন্দ্র দাস, এএসআই রাসেল মিয়াসহ পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে এসব ভারতীয় টায়ার ও নৌকা উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় ঘটনাস্থলে থাকা তিনজন কৌশলে পালিয়ে যান। এ ঘটনায় কানাইঘাট থানায় ১১ অক্টোবর ২০২৬ তারিখে ৭ নম্বর মামলা দায়ের করা হয়েছে। মামলাটি The Special Powers Act, 1974-এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় রুজু করা হয়েছে।

ads

মামলার তদন্তভার এসআই আব্দুল হান্নানের ওপর অর্পণ করা হয়েছে। পলাতক ব্যক্তিদের গ্রেপ্তারে তদন্তকারী কর্মকর্তাসহ পুলিশের একাধিক দল অভিযান অব্যাহত রেখেছে।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি উদ্ধার করা মালামালের বিষয়ে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।