আইনুল হক, সিকৃবি প্রতিনিধি- সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) আলোকচিত্রবিষয়ক সংগঠন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির (SAUPS) ২০২৬-২০২৭ মেয়াদের ষষ্ঠ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত ১৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের অনুমোদনক্রমে গঠিত এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আল মোহাইমিন অয়ন এবং সাধারণ সম্পাদক (জিএস) হয়েছেন অমিত হাসান।
কমিটিতে সহসভাপতি হিসেবে রয়েছেন সুদীপ্ত দাস সানি, মুসাব্বির হোসাইন নিশাত ও লাজ-এ-তুননেসা বিনতে করিম। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. রাব্বু প্রামাণিক সামিউ ও প্রিয়তোষ দাস। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তুর্য হাওলাদার ও আমদাদ উল্লাহ চৌধুরী (সামির) কোষাধ্যক্ষ হয়েছেন মো. রিমুন ইসলাম। সহকারী কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন আফিফা কবির, ফাওয়াদ রহমান জিয়া ও মোহাম্মদ রাগিবুল মাহের। প্রতিযোগিতা ও প্রদর্শনী বিষয়ক আহ্বায়ক হয়েছেন সুমাইয়া রহমান শ্রেয়া ও ফাহিম ফয়সাল অপূর্ব। প্রেস ও প্রকাশনা সম্পাদক রেফিয়া সাদিয়া রচনা এবং সহকারী প্রেস ও প্রকাশনা সম্পাদক সানজিদা আক্তার মীম। দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফাহিম শাহরিয়ার হিমেল ও গুলে জান্নাত। ডিজাইন ও তথ্যপ্রযুক্তি সম্পাদক বিপ্র দাস ইমন এবং সহকারী ডিজাইন ও তথ্যপ্রযুক্তি সম্পাদক মাহির মাইশা মুস্তফা ও সুবর্ণা আক্তার। আলোকচিত্র ও ভিডিওগ্রাফি সম্পাদক হিসেবে রয়েছেন মো. মোমেন হাসান ফিরোজ, সাব্বির আহমেদ ও মো. আরিফুল আলমাস। যোগাযোগ সম্পাদক হয়েছেন নকিবুর রহমান এবং কার্যনির্বাহী পরিষদের সদস্য হয়েছেন মো. আসিফ ইকবাল আকাশ।
শিল্প বস্ত্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দ
নবনিযুক্ত সভাপতি আল মোহাইমিন অয়ন বলেন, ছোটবেলা থেকেই আলোকচিত্রের প্রতি তাঁর আলাদা আবেগ ও ভালোবাসা ছিল। বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর SAUPS আয়োজিত ‘আর্ট অব লাইট’ (সিজন-৪) জাতীয় আলোকচিত্র প্রদর্শনী দেখে সংগঠনটির প্রতি তাঁর আগ্রহ আরও বেড়ে যায়। ২০২৪ সালের পর বিভিন্ন সীমাবদ্ধতায় সংগঠনটির কার্যক্রম অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়লেও তা পুনরায় সক্রিয় করতে পারাকে তিনি আনন্দের বলে উল্লেখ করেন। এ ক্ষেত্রে জ্যেষ্ঠ সদস্যদের দিকনির্দেশনা ও আগের কমিটির সদস্যদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আগামী ২ নভেম্বর বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ক্যাম্পাসে বিশেষ আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে। পাশাপাশি ‘আর্ট অব লাইট’-এর পঞ্চম সংস্করণ আরও বড় পরিসরে আয়োজন, পেশাদার আলোকচিত্রীদের নিয়ে নিয়মিত কর্মশালা, সেমিনার ও প্রশিক্ষণ এবং সিকৃবির প্রাকৃতিক সৌন্দর্য ও সাফল্য বিশ্ব দরবারে তুলে ধরার পরিকল্পনা রয়েছে।
সাধারণ সম্পাদক অমিত হাসান বলেন, ‘ফটোগ্রাফি শুধু ছবি তোলা নয়, বরং মুহূর্তকে গল্পে রূপ দেওয়ার শিল্প। এই শিল্পকে শিক্ষার্থীদের মাঝে আরও ছড়িয়ে দিতে এবং ফটোগ্রাফি সোসাইটির কার্যক্রমকে আরও সমৃদ্ধ করতে নতুন পরিকল্পনা, সৃজনশীল উদ্যোগ ও সম্মিলিত প্রচেষ্টাকে গুরুত্ব দিতে চাই। সবার দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি।’
সিলেটে কোন রোগে ঝরছে শিশুদের প্রাণ? একদিনেই মৃত্যু আরও ৩ শিশুর
উল্লেখ্য, সাপস আলোকচিত্র প্রশিক্ষণ, কর্মশালা, ফটোওয়াক, প্রদর্শনী ও প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও দক্ষতা বিকাশে কাজ করে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ মুহূর্ত, ক্যাম্পাসের সৌন্দর্য ও বিভিন্ন কার্যক্রম আলোকচিত্রের মাধ্যমে সংরক্ষণ করে সংগঠনটি।