ঢাকাMonday , 9 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

খাজা গরীব উল্লাহ শাহ (রহ.) মাজারের বর্তমান পরিচালনা কমিটির বিরুদ্ধে অপপ্রচার

rising sylhet
rising sylhet
November 9, 2026 6:11 pm
Link Copied!

ads

খাজা গরীব উল্লাহ শাহ (রহ.) মাজারের বর্তমান পরিচালনা কমিটির বিরুদ্ধে অপপ্রচার ।নিজেদের অপকর্ম আড়াল করতেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে খাজা গরীব উল্লাহ শাহ (রহ.) মাজারের বর্তমান পরিচালনা কমিটির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন বলে অভিযোগ করে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেছেন, আগের মাজার পরিচালনা কমিটির কর্মকর্তারা ব্যাংক হিসাব থেকে দুই দফায় সাড়ে সাত লাখ টাকা, দোকানের অগ্রিম বাবদ এক কোটি ২০ লাখ টাকা, ৬৮টি ডেকচি, কয়েকটি এসি এবং মাজারের আঙিনার বেশ কয়েকটি বড় গাছসহ বিভিন্ন সরঞ্জাম আত্মসাৎ করেছেন।

 

 

 

 

লুটপাটের তথ্য গোপন করতে আগের কমিটির লোকজন হিসাব-নিকাশ ও প্রয়োজনীয় কাগজপত্র সরিয়ে ফেলেছেন বলেও অভিযোগ করেন তিনি।শাহাদাত হোসেন বলেন, মেগা প্রকল্পের নামে আওয়ামী লীগের লোকজন সারা দেশে লুটপাট করেছে। গরীব উল্লাহ শাহ মাজারও তা থেকে বাদ পড়েনি।রোববার (৮ নভেম্বর) মাজারের ডেকচি চুরির অভিযোগ খতিয়ে দেখতে মাজার ও এতিমখানা পরিদর্শন করেন চসিক প্রশাসক। এ সময় বিভিন্ন সরঞ্জাম গুনে দেখার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 

 

 

 

 

খাজা গরীব উল্লাহ শাহ (রহ.) মাজারের ডেকচি চুরির অভিযোগ নিয়ে কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-সমর্থিত বিভিন্ন ফেসবুক পেজ থেকে এ ঘটনায় চসিক প্রশাসক শাহাদাত হোসেন ও তার অনুসারীদের দায়ী করা হয়। এর পরিপ্রেক্ষিতে মাজার পরিদর্শনে গিয়ে ডেকচি গায়েবের ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেন তিনি।ডেকচি নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে শাহাদাত হোসেন জানান, চলতি বছরের ২৫ জুন ওয়াক্‌ফ এস্টেটের পরিদর্শক শাখাওয়াত হোসেনের স্বাক্ষর করা তালিকা অনুযায়ী, ২০টি বড় ও ১২টি ছোট মোট ৩২টি ডেকচি বর্তমান কমিটির কাছে হস্তান্তর করা হয়েছিল। মাজারে গিয়ে তিনি নিজে গুনে দেখেছেন, তালিকাভুক্ত সেই ৩২টি ডেকচিই বর্তমানে অক্ষত অবস্থায় রয়েছে।তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্নভাবে মাজারের সম্পদ আত্মসাৎ করা হয়েছে।

ads

 

 

 

 

বর্তমান সরকারের আমলে এ ধরনের লুটপাটের সুযোগ নেই। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আবু তাহের নামে যে মোতোয়াল্লি মাজারের দায়িত্ব নিয়েছিলেন, তিনিও আওয়ামী লীগের লোক ছিলেন।শাহাদাত হোসেন জানান, আগের কমিটির নিয়োগ দেওয়া মোতোয়াল্লি আবু তাহেরের কার্যক্রম স্থগিত করে চলতি বছরের ১৩ জুন তিন বছরের জন্য পাঁচ সদস্যের উপদেষ্টা পরিষদ ও ১৩ সদস্যের পরিচালনা কমিটির অনুমোদন দেয় বাংলাদেশ ওয়াক্‌ফ প্রশাসকের কার্যালয়। ওই কমিটিতে পদাধিকারবলে চসিক প্রশাসক হিসেবে তিনি সভাপতির দায়িত্ব পান।তিনি বলেন, আগের কমিটির নিয়োগ দেওয়া মোতোয়াল্লি বর্তমান কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেননি।

 

 

 

এ কারণে চট্টগ্রাম ওয়াক্‌ফ এস্টেটের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বর্তমান কমিটি দায়িত্ব গ্রহণ করে। দায়িত্ব নেওয়ার সময় ২৫ জুন মাজারে থাকা ২০টি বড় ও ১২টি ছোট ডেকচিসহ বিভিন্ন সরঞ্জামের তালিকা তৈরি করা হয়। ওই তালিকায় ওয়াক্‌ফ এস্টেটের পরিদর্শক শাখাওয়াত হোসেনের স্বাক্ষর রয়েছে।মাজার পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রামের ওয়াক্‌ফ পরিদর্শক শাখাওয়াত হোসেন, মাজার পরিচালনা কমিটির সেক্রেটারি গোলাম সরওয়ার, কমিটির সদস্য আবদুল হালিম স্বপন, ফারুক শিকদার, রুবেল, আবদুল মান্নান, ইদ্রিস আলী, হিসাবরক্ষক আনিসুর রহমান, নবী হোসেন, রায়হান আলম ও জাহাঙ্গীর হোসেনসহ অনেকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।