ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পৃথক অভিযানে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় চারজনকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দায়ের করা পৃথক দুটি সাধারণ ডায়েরির ভিত্তিতে তাদের আটক করা হয়। পরে শুক্রবার (২০ নভেম্বর) প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ছাতক থানা পুলিশ সূত্রে জানা যায়, থানার জিডি নং-৯০০-এর ভিত্তিতে আটক দুজন হলেন ছাতক পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের শ্যামপাড়া এলাকার মোঃ ইদন মিয়া এলিমের ছেলে মোঃ এবাদুর রহমান পারভেজ (২৬) এবং একই ওয়ার্ডের গনক্ষাই এলাকার মৃত আব্দুর রউফের ছেলে হাসান আহমদ (৩০)।
অন্যদিকে, জিডি নং-৮৭১-এর ভিত্তিতে আটক অপর দুজন হলেন ছাতক পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চরের বন এলাকার আবদুল খালেক ও ফরিদা বেগমের ছেলে মোঃ আলেক মিয়া (২৫) এবং একই এলাকার আবদুল গণি ও লতিফা বেগমের ছেলে মোঃ বিল্লাল (১৯)।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আটক চারজনকে যথাযথ পুলিশি নিরাপত্তায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন, পিপিএম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।