রাইজিংসিলেট- বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৫০০ উন্মোচন করেছে স্মার্টফোন নির্মাতা ভিভো। দীর্ঘস্থায়ী ৮১০০ এমএএইচ ব্যাটারি, ১২০ হার্জ অ্যামোলেড ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন ফিচার নিয়ে ফোনটি বাজারে এসেছে।
প্রতিষ্ঠানটির দাবি, এই দামের স্মার্টফোনগুলোর মধ্যে ভিভো ওয়াই৫০০-তে রয়েছে ৮১০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি। একবার পূর্ণ চার্জে এটি সর্বোচ্চ ১০ ঘণ্টা পাবজি গেমিং, ১৩.৫ ঘণ্টা নেভিগেশন এবং প্রায় ৩৫ ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক সুবিধা দিতে সক্ষম।
ফোনটিতে রিভার্স চার্জিং ও বাইপাস চার্জিং সুবিধা রয়েছে। পাশাপাশি ব্যাটারির জন্য ৬ বছরের হেলথ গ্যারান্টিও দিচ্ছে ভিভো।
ডিভাইসটিতে রয়েছে ৬.৮৩ ইঞ্চির ১.৫কে ইনফিনিটি অ্যামোলেড ডিসপ্লে। এতে ১২০ হার্জ রিফ্রেশ রেট, ৯৪.৪৭ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও, সর্বোচ্চ ৫ হাজার নিটস পিক ব্রাইটনেস এবং আই প্রোটেকশন মোড যুক্ত করা হয়েছে।
পারফরম্যান্সের জন্য ফোনটিতে ৬ ন্যানোমিটার প্রযুক্তির প্রসেসর ব্যবহার করা হয়েছে। ভিভোর দাবি, প্রসেসরটির আনতুতু স্কোর প্রায় ৬ লাখ ৮০ হাজার। এছাড়া গেমিং অপটিমাইজেশন, উন্নত তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং ৫০ মাসের স্মুথ এক্সপেরিয়েন্স সার্টিফিকেশনও রয়েছে।
ক্যামেরা বিভাগে ফোনটিতে ৫০ মেগাপিক্সেলের সনি প্রধান ক্যামেরা এবং ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। পাশাপাশি এআই ইরেজ ২.০, এআই রিটাচ এবং চেঞ্জ স্কাইসহ বিভিন্ন এআইভিত্তিক ছবি সম্পাদনার ফিচার যুক্ত করা হয়েছে।
এ ছাড়া ফোনটিতে রয়েছে আইপি৬৯ রেটিং, আন্ডারওয়াটার ফটোগ্রাফি সুবিধা এবং অ্যান্টি-ড্রপ আর্মর ডিজাইন। এটি অরিজিন ওএস ৬ অপারেটিং সিস্টেমে চলবে।
ভিভো ওয়াই৫০০ পার্ল হোয়াইট ও মিডনাইট ব্লু, এই দুটি রঙে পাওয়া যাবে। বাংলাদেশে ফোনটি ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ, এই দুটি ভ্যারিয়েন্টে বাজারজাত করা হয়েছে।
সিলেটে একসঙ্গে ফুলে-ফেঁপে উঠছে নদ-নদী, বাড়ছে বন্যার শঙ্কা
ফোনটির ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৩৬ হাজার ৯৯৯ টাকা। আর ৬ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের দাম রাখা হয়েছে ৪৩ হাজার ৯৯৯ টাকা।