রাইজিংসিলেট- কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষিকা নাহিদা নাহিদের ১৩ বছর বয়সী ছেলে অপ্রতিম নিখোঁজ হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে কুমিল্লার কোটবাড়ি-শালবন এলাকায় তাকে শেষবারের মতো দেখা যায় বলে জানিয়েছে পরিবার।
অপ্রতিম সপ্তম শ্রেণির শিক্ষার্থী। নিখোঁজ হওয়ার সময় তার পরনে পাঞ্জাবি ছিল। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, মায়ের আইফোন সঙ্গে নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল সে। এরপর আর বাড়িতে ফেরেনি। সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত
সন্তানের সন্ধান পেতে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন আবেদন জানিয়েছেন অপ্রতিমের মা নাহিদা নাহিদ। তিনি জানান, বিকেল থেকে বিভিন্ন জায়গায় খোঁজ করেও ছেলের সন্ধান পাওয়া যাচ্ছে না। তাকে খুঁজে পেতে সবার সহযোগিতা চেয়েছেন তিনি।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, অপ্রতিম নিখোঁজ হওয়ার বিষয়টি থানায় জানানো হয়েছে। তার ব্যবহৃত মোবাইল নম্বরের অবস্থান শনাক্তের চেষ্টা করা হলেও এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। পরিবারের ধারণা, আইফোনটি বর্তমানে অপ্রতিমের কাছে নাও থাকতে পারে। সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত
অপ্রতিমের সন্ধান পেলে কিংবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ: ০১৯৭৪৮৮৮৬৬৫