ঢাকারবিবার , ৮ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

চোখের সামনে নটী হয়ে উঠলেন তিনি- বন্যা মির্জা

rising sylhet
rising sylhet
অক্টোবর ৮, ২০২৩ ৩:১৬ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- ‘খুফিয়া’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হলো বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধনের। বিশাল ভরদ্বাজ নির্মিত এ সিনেমা গত ৫ অক্টোবর ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে।

মুক্তির পর থেকে ভূয়সী প্রশংসা কুড়াচ্ছেন বাঁধন। সিনেমাটি দেখে মুগ্ধতার কথা জানিয়েছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী বন্যা মির্জা। বাঁধনের অভিনেত্রী হয়ে উঠার যাত্রার প্রশংসা করে ‘চোখের সামনে নটী হয়ে উঠলেন তিনি’ শিরোনামে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন বন্যা মির্জা। বন্যা মির্জা লেখেন, ‘একজন লাক্স ফটো সুন্দর, ভারী মেকআপ করে তিনি কেবল মাত্র সুন্দরের প্রতিযোগিতায় অংশ নিয়ে যা শিখেছিলেন, তাই সম্বল করে বাংলাদেশের টেলিভিশন মিডিয়ার তারকা হয়েছেন। তার হয়তো জানা বোঝার দরকার হয়নি যে, অভিনেতা হতে হবে। অনেক ঝড় সামাল দিয়ে তিনি জেনেছেন, তারকা না অভিনেতা হতে হবে। তার জন্য নিজেকে একটু একটু করে তৈরি করেছেন।’

অভিনয় শব্দটির ব্যাখ্যা করে বন্যা মির্জা বলেন, ‘অভিনয়রে সঙ্গে দক্ষতা শব্দটি আমরা বলেই থাকি। কিন্তু দক্ষতা আসলে কী? ভালো অভিনয় করতে পারা? ভালো অভিনয় কী? দেখলেই বোঝা যায় পরিশ্রম করেছেন? একেবারে ঘেমে-নেয়ে উঠেছেন? না, তা না। একমাত্র কাজ অভিনেতার তা হলো, নিজেকে ভুলে না গিয়ে তাকে পেছনে রেখে সামনে অন্য এক মানুষকে দাঁড় করানো! সেই মানুষের সত্য দেখানো। নিজেকে আর দর্শককে বিশ্বাস করানো যে, যাকে তিনি সামনে রাখছেন, এটা তারই জীবন! আর তা এতটাই সত্য যে, দর্শক একবারও চোখ ফেরাবেন না। কাজটা ভয়ানক দুরূহ! তাই কি করা যায়? যায়, আর ঠিক তাই, আমি দেখলাম কোনো এক হিনার জীবন; যার জীবন মোটেও বাঁধনের জীবন নয়।’

বাঁধনের অভিনয়ে মুগ্ধতা প্রকাশ করে বন্যা মির্জা বলেন, ‘আজমেরী হক বাঁধন তুমি করে দেখালে। আর আমরা দেখলাম যে, কীভাবে একজন নটীর জন্ম হয়! বাঁধন কানে গেছেন। দারুণ অভিনয় করেছেন। তবু আমি বাঁধনকেই দেখেছি। আমি হিন্দি সিনেমার ফ্যান না। বাঁধনের জন্যই দেখেছি। কিন্তু কোথাও আমি তাকে দেখিনি! হিনাকে দেখলাম। হিনার জীবন দেখলাম। ডায়লগ, গেসচার, এক্সপ্রেশন সকল মিলে অনবদ্য। একজন অভিনেতার জীবনে এইটুকুই সত্য যে, সে হয়ে ওঠে অন্য আরেকজন! আমি অভিভূত!’

গুপ্তচরবৃত্তি নিয়ে অমর ভূষণের বিখ্যাত উপন্যাস ‘এস্কেপ টু নো হোয়্যার’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ‘খুফিয়া’। এতে বাংলাদেশি মেয়ে হিনা চরিত্রে অভিনয় করেছেন বাঁধন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।