ঢাকাSaturday , 17 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

আবারও একসঙ্গে আলোচনায়

rising sylhet
rising sylhet
October 17, 2026 11:45 pm
Link Copied!

ads

আবারও একসঙ্গে আলোচনায় ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা অপু বিশ্বাস ও অভিনেতা আদনান আজাদ। সম্প্রতি তাদের রোমান্টিক আবহের ফটোশুটের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর থেকেই পুরোনো এই জুটিকে নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।তবে শুধু ফটোশুটেই সীমাবদ্ধ থাকছে না তাদের এই পুনর্মিলন। দুজনকে নিয়ে নতুন সিনেমা নির্মাণের পরিকল্পনাও চলছে।

 

 

 

 

 

গত বৃহস্পতিবার আদনান আজাদের সঙ্গে তোলা বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন অপু বিশ্বাস। ছবিগুলো দেখে অনেকেই প্রথমে আদনানকে চিনতে পারেননি।পরে জানা যায়, প্রায় ১৮ বছর আগে অপুর সঙ্গে জুটি বেঁধেই চলচ্চিত্রে অভিষেক হয়েছিল তার। দীর্ঘ সময় পর তাদের একসঙ্গে দেখে ভক্তদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।ফটোশুটের ছবিতে দর্শকদের সাড়া নিয়েও সন্তুষ্ট অপু। বিষয়টি নিয়ে তিনি বলেন, ‘কাজের প্রয়োজনে সম্প্রতি বেশ কয়েকজনের সঙ্গে ফটোশুট করেছি। তবে আদনান আজাদের সঙ্গে করা ফটোশুটের ছবিগুলো প্রকাশের পর তুলনামূলক বেশি সাড়া দেখতে পাচ্ছি।ছবিগুলো প্রকাশের পর অল্প সময়েই ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছেন বলে জানান এই অভিনেত্রী। তার কথায়, ‘ছবিগুলো ফেসবুকে দিয়েছি ২৪ ঘণ্টাও হয়নি।

 

 

 

 

এর মধ্যে অনেক ভালো সাড়া পেয়েছি। হয়তো সামনে আরও ভালো সাড়া আসবে।তবে এই ফটোশুটের পেছনে রয়েছে ভবিষ্যতে একসঙ্গে কাজ করার ভাবনাও। আদনান আজাদ আবারও চলচ্চিত্রে কাজ করতে আগ্রহী।তাকে নিয়ে নতুন পরিকল্পনার কথা জানিয়ে অপু বলেন, ‘আমাদের ফটোশুটের পেছনেও রয়েছে ভবিষ্যতে একসঙ্গে কাজ করার পরিকল্পনা। আদনান বড় পরিসরে ভালো সিনেমা নির্মাণ করতে চায়। দেশের বাইরে থেকে সেরা একটি টিম নিয়ে কাজ করার পরিকল্পনাও রয়েছে তার।

 

 

 

অপু জানিয়েছেন, সিনেমা নিয়ে দুজনের মধ্যে কথাবার্তা চলছে। শিগগিরই তাদের আবারও দেখা হওয়ার কথা রয়েছে। সেই আলোচনায় নতুন সিনেমার পরিকল্পনা আরও এগিয়ে যেতে পারে।তবে এখনো সিনেমার নাম, গল্প কিংবা নির্মাণের সময় সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।২০০৮ সালের দিকে মুক্তিপ্রাপ্ত ‘পাষাণের প্রেম’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন অপু বিশ্বাস ও আদনান আজাদ। গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের এই সিনেমার মাধ্যমেই বড়পর্দায় অভিষেক হয় আদনানের। দুজনের বাড়িই বগুড়ায়। সেখান থেকে ঢাকায় এসে চলচ্চিত্রে নিজেদের অবস্থান তৈরির চেষ্টা করেন তারা।

ads

 

 

 

 

পরবর্তী সময়ে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ঢালিউডে জনপ্রিয়তা অর্জন করেন অপু বিশ্বাস। অন্যদিকে অভিনয় ও মডেলিংয়ে যুক্ত থাকলেও চলচ্চিত্রে নিয়মিত হতে পারেননি আদনান।দীর্ঘ বিরতির পর অপুর সঙ্গে তার নতুন করে উপস্থিতি তাই দর্শকদের মনে পুরোনো দিনের স্মৃতি ফিরিয়ে এনেছে।ফটোশুটের ছবি প্রকাশ করে আদনান অপুর উদ্দেশে লিখেছেন, ‘১৮ বছর আগে নায়কগিরি শুরু করেছিলাম তোমার হাত ধরে। এরপর অনেক লম্বা বিরতি। লাইফের সেকেন্ড ইনিংসও শুরু হলো তোমার সাথে। ধন্যবাদ প্রফেসর অপু বিশ্বাস।অন্যদিকে অপু লিখেছেন, ‘টুকরো টুকরো অসংখ্য মুহূর্ত মিলে আজ রূপ নিয়েছে আমাদের এই সুন্দর গল্পে।

 

 

 

 

অপুর পোস্টে এক হাজারের বেশি মন্তব্যের পাশাপাশি প্রায় ২৭ হাজার প্রতিক্রিয়া এসেছে। মন্তব্যে অনেকেই তাদের আবারও বড়পর্দায় একসঙ্গে দেখার প্রত্যাশা জানিয়েছেন।অভিনয় ও মডেলিংয়ের পাশাপাশি বন্য প্রাণী ও প্রকৃতির আলোকচিত্রী হিসেবেও পরিচিত আদনান আজাদ। এবার অপুর সঙ্গে তার নতুন ফটোশুট সেই পুরোনো জুটিকে আবারও চলচ্চিত্রে ফেরানোর সম্ভাবনা তৈরি করেছে। এখন দেখার বিষয়, পরিকল্পনাটি শেষ পর্যন্ত নতুন সিনেমায় রূপ নেয় কি না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।