নগরীর ছড়ারপাড় এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা রেহান আহম্মেদ সাব্বিরকে (২৫) গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৫টার সময় ছড়ারপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রেহান ওই এলাকার আবুল লেইছের ছেলে।পুলিশ জানায়, গত ১৯ নভেম্বর কোতোয়ালী মডেল থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনে মামলার সন্দিগ্ধ অভিযুক্ত তিনি।
এছাড়া সিডিএমএস যাচাইয়ে তার বিরুদ্ধে একই থানায় পেনাল কোডে দায়ের করা মামলার রয়েছে ।এবিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া শাখা জানায়, গ্রেফতারকৃতকে রেহান আহম্মেদ সাব্বিরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।