নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের দুইজনকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন,সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মাটিকাটা গ্রামের মৃত আবুল বরকতের ছেলে মুস্তাফিজুর রহমান ওরফে আফজাল (৪৫) তিনি বর্তমানে সিলেটের শাহজালাল উপশহর এলাকায় বসবাস করেন এবং একই উপজেলার রাজাপুর গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে সাগর মিয়া (৪৫)।
তিনি পাঠানটুলা শ্রাবণী আবাসিক এলাকায় বসবাস করেন।পুলিশ জানায়, রবিবার দিবাগত (২২ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে কোতোয়ালী মডেল থানা পুলিশ আম্বরখানা এলাকায় অভিযান চালায়। এসময় মামলার তদন্তে সন্দিগ্ধ হিসেবে তাদের গ্রেফতার করা হয়।তারা সন্ত্রাসবিরোধী আইনে ধারায় দায়ের করা মামলায় সন্দিগ্ধ অভিযুক্ত ।এবিষয়ে সিলেট মেট্রপলিটন পুলিশের মিডিয়া শাখা জানায় গ্রেফতারকৃত দুই জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।