ঢাকাSaturday , 31 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ছাতকের গোবিন্দগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, অংশ নিলেন এমপি মিলন

rising sylhet
rising sylhet
October 31, 2026 5:27 pm
Link Copied!

ads

ফজল উদ্দিন, ছাতক প্রতিনিধি:ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে ডেঙ্গুর প্রাদুর্ভাব নির্মূল ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) ছাতকের গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের প্রশাসক প্রবলাল দাসের আয়োজনে এই পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মহিউদ্দিন। তাঁরা অভিযানে অংশগ্রহণ করেন।

এ সময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুল, যুগ্ম আহ্বায়ক শাহ সফিকুল আলম মতি, আহ্বায়ক কমিটির সদস্য আতাউর রহমান এমরান, অ্যাডভোকেট আব্দুল কাহার, ফয়জুর রহমান, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল হক, খুরমা দক্ষিণ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শামীম আলম নোমান, উপজেলা জাসাসের আহ্বায়ক আব্দুল আলিম, বিএনপি নেতা সাদিকুর রহমান সাদিক, আব্দুল হাই, আশরাফুল হক এনাম, আমিন উদ্দিন, মুহিবুর রহমান, দিল হোসেন, শাহজাহান চৌধুরী আব্দুল্লাহ, মোহাম্মদ শাহজাহান, সৈয়দ মিজানুর রহমান, আব্দুল বাসিত, ইমাদ উদ্দিন ও জুয়েল মেম্বার।

ads

এ ছাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলী আশরাফ তাহিদ, যুবদল নেতা জাহাঙ্গীর আলম, মুহিবুর রহমান মুহিব, শিবলী সাদিক শিবলু, লায়েক আহমদ, ফয়ছল আহমদ, সেলিম আহমেদ মুন্না, মোহাম্মদ আলী, জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি বাহা উদ্দিন শাহী, ছাতক উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহবুব আহমদ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এমদাদুর রহমান ইমন ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ ফয়ছলসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল ও জাসাসের নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন।

অভিযানের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসের বিষয়ে সচেতনতা সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।