ঢাকাSunday , 8 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ছাতকে ছনবাড়ী–ইছামতি সড়কে ভারী ট্রাক চলাচল ঠেকাতে এলাকাবাসীর প্রতিবাদ সভা।

rising sylhet
rising sylhet
November 8, 2026 2:32 pm
Link Copied!

ads

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার ১ নম্বর ইসলামপুর ইউনিয়নের ছনবাড়ী–ইছামতি সড়কে নতুন করে চুনাপাথরবাহী ভারী ট্রাক চলাচলের আশঙ্কায় প্রতিবাদ সভা করেছেন এলাকাবাসী। অতীতের দুর্ভোগের পুনরাবৃত্তি ঠেকাতে আগেভাগেই প্রতিবাদে নেমেছেন তাঁরা। সড়কটি দিয়ে কোনোভাবেই ভারী ট্রাক চলাচল করতে দেওয়া হবে না—এমন দাবি জানিয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

শনিবার (৭ নভেম্বর) বিকেল ৪টায় ছনবাড়ী বাজারে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুরান নোয়াকুটের বিশিষ্ট মুরব্বি কাচা মিয়া। সভা পরিচালনা করেন নিজগাঁওয়ের জাহাঙ্গীর আলম।

সভায় বক্তব্য দেন গাংপাড় নোয়াকুটের ইয়াছিন মিয়া, নিজগাঁওয়ের ডা. হান্নান, মদরিছ আলী, আলী হোসেন, আব্দুল কাদির, শাহিদ আলম, অ্যাডভোকেট সাইফুল আলম, নূর আহমদ ও মাহমুদ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, ছনবাড়ী–ইছামতি সড়কটি কয়েকটি গ্রামের মানুষের চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। অতীতে এ সড়ক দিয়ে চুনাপাথরবাহী ভারী ট্রাক চলাচলের কারণে বিভিন্ন অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। বড় বড় গর্ত, ভাঙাচোরা রাস্তা এবং বর্ষাকালে কাদাপানির কারণে সাধারণ মানুষ, শিক্ষার্থী ও রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। সেই দুর্ভোগের স্মৃতি এখনো এলাকাবাসীর মনে রয়েছে।

তাঁরা আরও বলেন, গত বছরও সড়কটির বেহাল দশা নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একাধিকবার লিখিত আবেদনও করা হয়েছে। অতীতের অভিজ্ঞতা থেকে তাঁরা আশঙ্কা করছেন, আবারও ভারী যানবাহন চলাচল শুরু হলে সড়কটি দ্রুত ক্ষতিগ্রস্ত হবে। তাই ক্ষতি হওয়ার পর নয়, আগেভাগেই প্রতিবাদ জানাচ্ছেন তাঁরা।

ইমাম সমিতি সিলেট জেলার ইমাম সম্মেলন ও ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

বক্তাদের অভিযোগ, জনসাধারণের চলাচলের জন্য নির্মিত গ্রামীণ সড়ককে কোনো ব্যক্তি বা ব্যবসায়িক স্বার্থে ভারী পণ্যবাহী ট্রাক চলাচলের বিকল্প পথে পরিণত করা উচিত নয়। এতে কয়েকটি গ্রামের হাজারো মানুষ দুর্ভোগের শিকার হবেন।

ads

প্রতিবাদ সভা থেকে প্রশাসনের প্রতি দাবি জানানো হয়, ছনবাড়ী–ইছামতি সড়ক দিয়ে চুনাপাথরবাহী ভারী ট্রাক চলাচলের সুযোগ দেওয়া যাবে না। সম্ভাব্য ভারী যান চলাচল শুরুর আগেই প্রয়োজনীয় নিষেধাজ্ঞা ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি সড়কটির নিরাপত্তা ও স্থায়িত্ব নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

এলাকাবাসী জানান, তাঁরা উন্নয়ন কিংবা ব্যবসার বিরোধী নন। তবে উন্নয়নের নামে সাধারণ মানুষের চলাচলের পথ ধ্বংস হতে দিতে পারেন না। প্রশাসন সময়মতো ব্যবস্থা না নিলে ভবিষ্যতে বড় ধরনের জনদুর্ভোগ ও স্থানীয় অসন্তোষ সৃষ্টি হতে পারে।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেটে বিএনপির র‍্যালিতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের যোগদান

এ বিষয়ে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহিউদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখতে হবে।

এখনই ব্যবস্থা নিন, সড়ক ধ্বংস হওয়ার পর নয়—ছনবাড়ী–ইছামতি সড়ক রক্ষায় এটাই এলাকাবাসীর সম্মিলিত দাবি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।