ঢাকাSunday , 8 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে ৩৬ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার, পালিয়েছে আরেকজন

rising sylhet
rising sylhet
November 8, 2026 2:51 pm
Link Copied!

ads

মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অভিযান চালিয়ে ৩৬ কেজি গাঁজাসহ উজ্জ্বল মিয়া (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।

রোববার (৮ নভেম্বর) রাতে উপজেলার বহরা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের একটি পুকুরপাড়ে এ অভিযান পরিচালনা করা হয়। এসআরবির শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায়।

সিলেটের সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ১৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বুঝতে পেরে বস্তা হাতে থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় একজনকে আটক করতে সক্ষম হন সদস্যরা। তবে অপর ব্যক্তি একটি বস্তা ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরবর্তীতে আটক ব্যক্তির কাছ থেকে পাওয়া বস্তা এবং ফেলে যাওয়া বস্তা তল্লাশি করে মোট ৩৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ads

গ্রেপ্তার উজ্জ্বল মিয়া কৃষ্ণপুর গ্রামের মহর আলীর ছেলে।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেটে বিএনপির র‍্যালিতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের যোগদান

এসআরবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে উজ্জ্বল জানান, তিনি ও তাঁর পলাতক সহযোগী সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের কাছে রেখেছিলেন।

এসআরবি সূত্রে জানা গেছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে উদ্ধার করা গাঁজাসহ গ্রেপ্তার ব্যক্তিকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।