ঢাকাFriday , 20 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ছাতকে নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মা অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

rising sylhet
rising sylhet
November 20, 2026 3:15 pm
Link Copied!

ads

ফজল উদ্দিন ছাতক প্রতিনিধিঃ ছাতক উপজেলার ১৬৪নং নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন ও তৃতীয় প্রান্তিক মূল্যায়ন ২০২৬ কে সামনে রেখে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১২.০০ টায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভায় ছৈলা আফজলাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিদ্যালয়ের সাবেক সভাপতি মাস্টার আব্দুর রউফ এর সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রেজ্জাদ আহমদ এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, বিশিষ্ট মুরব্বি সুনুর আলী, ছৈলা আফজালাবাদ ইউনিয়ের ৪নং ওয়ার্ড মেম্বার আব্দুল মতিন, অভিভাবক আজির উদ্দিন, সহকারী শিক্ষিকা হোসনেয়ারা বেগম, ফারজানা শারমীন, লাভলী বেগম, সুকেল আহমদ, আব্দুল আউয়াল, আব্দুস সাত্তার, জাবের আহমদ, দাতা সদস্য আব্দুর রশিদ সমাজ সেবক তাহমিদ আলম, আবেদা বেগম জাফরিন, হাফছা বেগম। প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রেজ্জাদ আহমদ বিদ্যালয়ে পরিচালনা করতে সকল অভিভাবকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

অভিভাবকরা যাতে বিদ্যালয়ের সাথে সব সময় যোগাযোগ রেখে লেখা পড়ার মানোন্নয়ন তাদের গুরুত্বপূর্ণ পরামর্শ ও মতামত দিয়ে সাথে তাকেন।

ads

শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন, নিয়মিত উপস্থিতি ও নৈতিক চরিত্র গঠনের লক্ষ্যে শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে আয়োজিত মতবিনিময় সভা। এতে আগামী তৃতীয় প্রান্তিক মূল্যায়নের বিষয়ে মা, বাবা বা অন্যান্য অভিভাবক এবং শিক্ষকরা একসাথে বসে শিক্ষার্থীর লেখা পড়ার অগ্রগতি ও করণীয় নিয়ে আলোচনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন অভিভাবক সুনারা বেগম, রোফেজা বেগম, নুরুন নাহার, হামিদা বেগম, দুলভী, রেহেনা বেগম, ছায়রা বেগম, রেছনা বেগম, ফরিদা বেগম, তাজিরুন, সুরাইয়া বেগম, জোছনা বেগম, আয়ারুন নেছা, লিপি বেগম, ছালমা বেগম, আম্বিয়া বেগম, রুমানা বেগম, ফারজানা বেগম, কল্পনা বেগম, জসিম উদ্দীন,রুমানা খাতুনসহ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।