ঢাকাSaturday , 31 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ছাতকে মেম্বার পদপ্রার্থী আনছার আলীর সমর্থনে মতবিনিময় সভা

rising sylhet
rising sylhet
October 31, 2026 3:17 pm
Link Copied!

ads

ফজল উদ্দিন ছাতক প্রতিনিধিঃসুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী আনছার আলীর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৮টায় ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দশঘর গ্রামে আনছার আলীর নিজ বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়।

দশঘর গ্রামের প্রবীণ মুরব্বি মাস্টার একেএম মুহি উদ্দীনের সভাপতিত্বে এবং সাইফুল ইসলাম রনির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী আনছার আলী।

বক্তব্যে আনছার আলী বলেন, “আপনারা আমাকে সমর্থন দিলে আজ থেকেই আমি নির্বাচনী যাত্রা শুরু করব।” এ সময় তিনি ৫ নং ওয়ার্ডবাসীর সমর্থন ও সহযোগিতা নিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

সভায় উপস্থিত বক্তারা আনছার আলীর সম্ভাব্য প্রার্থিতা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। এ সময় তাঁরা তাঁর প্রতি সমর্থন প্রকাশ করেন এবং আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

ads

সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন দশঘর গ্রামের বিশিষ্ট মুরব্বি সিরাজ উদ্দীন, ফয়জুর রহমান, কমর আলী, মাস্টার নাসীর উদ্দীন, ফররুখ আহমদ, আব্দুস সাত্তার, ফখর উদ্দীন, আবাবুর রহমান, ছমরু মিয়া, সমর আলী, আজিম উদ্দীন, জুনেদ আহমদ, জমির আলী, নজির আহমদ, আব্দুল মতিন, আয়াজুর রহমান, মাওলানা ছালাহ উদ্দীন, আলী আকবর, মুহিতুর রহমান, মুজিবুর রহমান ও মইন উদ্দীনসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা।

সভায় পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন সমর আলী।

সভা শেষে আনছার আলী পুনরায় বক্তব্য দিয়ে উপস্থিত গ্রামবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।