ঢাকাTuesday , 17 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় দলে ফেরার স্বপ্ন এখনো দেখছেন তারকা

rising sylhet
rising sylhet
November 17, 2026 4:35 pm
Link Copied!

ads

 জাতীয় দলে ফেরার স্বপ্ন এখনো দেখছেন তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। ২০২৮ কোপা আমেরিকা কিংবা ২০৩০ বিশ্বকাপের আগে আবারও ব্রাজিলের হলুদ জার্সিতে মাঠে নামতে চান সান্তোসের এই তারকা। তবে জাতীয় দলে ফেরার বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলতে চাননি তিনি। জানিয়েছেন, স্বপ্ন এখনো বেঁচে আছে।

 

 

 

সম্প্রতি সাও পাওলোর গুয়ারুলহোসে কিংস লিগ কাপের একটি ম্যাচ দেখতে গিয়ে ব্রাজিল দলে ফেরার সম্ভাবনা নিয়ে কথা বলেন নেইমার। সোমবার (১৬ অক্টোবর) ফুরিয়ার সহসভাপতি হিসেবে ম্যাচটি দেখতে যান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন সান্তোসের সতীর্থ ফিলিপে কুতিনিয়ো ও আর্থার।ঘনিষ্ঠ বন্ধু ক্রিস গুয়েদেসের সঙ্গে সম্প্রচার বুথে বসে আলাপচারিতার একপর্যায়ে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত পেশাদার ফুটবল খেলার পরিকল্পনা নিয়ে প্রশ্নের মুখে পড়েন নেইমার। জবাবে তিনি বলেন, ‘আমি বিশ্বকাপ পর্যন্ত ফুটবল খেলব, এটা তো নিশ্চিত।

 

 

 

 

এরপর ২০২৮ কোপা আমেরিকায় তার খেলার সম্ভাবনা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন গুয়েদেস। বন্ধুর কথার জবাবে নেইমার মজা করে বলেন, ‘সাদা জার্সিতেই আমাকে ভালো দেখায়। হলুদ জার্সিতেও ভালো দেখিয়েছে, এবার আমাকে ছেড়ে দাও।এ সময় সতীর্থ আর্থারও মন্তব্য করেন, ব্রাজিলের হলুদ জার্সিতে নেইমারকে দারুণ মানায়। পরে গুয়েদেস বলেন, পিএসজিতে থাকার সময়ের তুলনায় এখন বেশি ম্যাচ খেলছেন নেইমার। তার মতে, ফিটনেসের উন্নতি ধরে রাখতে পারলে ২০২৮ কোপা আমেরিকা হতে পারে ২০৩০ বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ।

ads

 

 

 

 

জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে নেইমারের সবচেয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য ছিল, ‘স্বপ্ন দেখতে তো কোনো খরচ নেই। আমিও স্বপ্ন দেখি।নেইমারের এই বক্তব্যে জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। তবে এখনই তার ফেরার নিশ্চয়তা নেই। সান্তোসের হয়ে নিয়মিত খেলা এবং শারীরিক ফিটনেস ধরে রাখাই হবে তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সবকিছু ঠিক থাকলে ২০২৮ কোপা আমেরিকার আগে ব্রাজিল দলে ফেরার সুযোগ তৈরি হতে পারে তার।জাতীয় দলের পাশাপাশি কিংস লিগ নিয়েও ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে নেইমারের। ২০৩০ সালে ফুরিয়ার হয়ে আনুষ্ঠানিক কিংস লিগ ম্যাচ খেলার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি। সে ম্যাচে সান্তোসের বর্তমান সতীর্থদের সঙ্গে খেলার সম্ভাবনাও রয়েছে ব্রাজিলিয়ান এই তারকার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।