ঢাকাTuesday , 17 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

এক তরুণ আরেক তরুণকে বিয়ের দাবিতে অনড়

rising sylhet
rising sylhet
November 17, 2026 4:47 pm
Link Copied!

ads

এক তরুণ আরেক তরুণকে বিয়ের দাবিতে অনড়।মাদারীপুরের কালকিনিতে নবদ্বীপ চন্দ্র দাশ (১৯) নামে এক তরুণের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নিয়েছেন মাহিন মুন্সি নামে আরেক তরুণ।মঙ্গলবার (১৭ নভেম্বর) ওই বাড়িতে অবস্থান নেন ওই তরুণ।

 

 

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, নবদ্বীপ চন্দ্র দাশ কালকিনি উপজেলার দক্ষিণ বাঁশগাড়ি ইউনিয়নের দক্ষিণ আকাল বরিশ গ্রামের রণজিৎ চন্দ্র দাশের ছেলে। মাহিন মুন্সি মাদারীপুর সদর উপজেলার বিল্লাল মুন্সির ছেলে।দুজনের সঙ্গে কথা বলে জানা যায়, টিকটকের মাধ্যমে তাদের পরিচয় হয়।

 

পরে সেই পরিচয় থেকে ভালো লাগা এবং একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বর্তমানে তারা দুজনই একসঙ্গে থাকতে ও বিয়ে করতে চান। এ দাবিতেই নবদ্বীপের বাড়িতে অবস্থান নিয়েছেন মাহিন।স্থানীয়রা জানান, এর আগেও মাহিন দুইবার ওই বাড়িতে এসেছিলেন। এবার বিয়ের দাবিতে সেখানে অবস্থান নিয়েছেন। দুজনই একসঙ্গে থাকার বিষয়ে অনড় রয়েছেন।বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আলী আকবর হিলালু বলেন, ‘ঘটনাটি আমার পাশের বাড়ির।

ads

 

 

 

 

এক হিন্দু তরুণের বাড়িতে একজন মুসলিম তরুণ অবস্থান নিয়েছেন। খবর পেয়ে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানিয়েছি। পাশাপাশি ওই তরুণের পরিবারকেও খবর দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।