ঢাকাTuesday , 29 September 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

জিয়া মঞ্চের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দক্ষিণ সুরমা উপজেলা জিয়া মঞ্চের র‍্যালি

rising sylhet
rising sylhet
September 29, 2026 4:43 pm
Link Copied!

ads

সবার আগে বাংলাদেশ, করব কাজ-গড়ব দেশ’-এই স্লোগানকে সামনে রেখে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটে র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

 

 

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দক্ষিণ সুরমা উপজেলা জিয়া মঞ্চের উদ্যোগে এ র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি নগরীর ক্রীনব্রিজ এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রেজিস্ট্রারি মাঠে গিয়ে শেষ হয়।

 

 

র‍্যালিতে দক্ষিণ সুরমা উপজেলা জিয়া মঞ্চের নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে অংশ নেন।

ads

 

 

র‍্যালিতে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা জিয়া মঞ্চের সভাপতি রেজুয়ান আহমদ শিকদার, সিনিয়র সহসভাপতি আব্দুল্লাহ আল মতি, সহসভাপতি মো. আনহার মিয়া ও আবদাল মিয়া, সাধারণ সম্পাদক মো. আল আমিন, সাংগঠনিক সম্পাদক তাহসিন আহমদ খান, সহ-সাংগঠনিক সম্পাদক আলী হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক জামাল আহমদ, দপ্তর সম্পাদক আশরাফুল হক সামি, যুব বিষয়ক সম্পাদক লায়েছ মুন্সি এবং ক্রীড়া সম্পাদক শিহাব উদ্দিন শিপু।

 

 

এছাড়াও সদস্য নাইম আহমদ, রিফাত আহমদ, আবুল কালাম, রুমন আহমদ ও সাকের আহমদসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা র‍্যালিতে অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে রেজিস্ট্রারি মাঠে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের নেতৃবৃন্দ জিয়া মঞ্চের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।