ঢাকাWednesday , 14 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

rising sylhet
rising sylhet
October 14, 2026 3:21 pm
Link Copied!

ads

সরাইলে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বৈষামোড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

 

 

 

নিহতরা হলেন- অনুপ কুমার (৫৫) ও আনোয়ারুল আজিম (৪০)। নিহত দুজনের বাড়ি নরসিংদী জেলা সদরে বলে প্রাথমিকভাবে জানা গেছে।খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, নরসিংদী থেকে দুজন মোটরসাইকেলে সিলেট অভিমুখে যাচ্ছিলেন।

 

 

 

পথিমধ্যে বৈষামোড়া নামক এলাকায় সড়কে যানজটে দাঁড়িয়ে থাকার সময় পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে অনুপ কুমার নামে একজন নিহত হন এবং আনোয়ারুল আজিম নামে অপরজন গুরুতর আহত হন। আহতকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

ads

 

 

 

 

তিনি আরও জানান, ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।