ঢাকাWednesday , 14 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

অপারেশন ক্লিনহার্টের মতো অভিযানের পরিকল্পনা এ মুহূর্তে সরকারের নেই- স্বরাষ্ট্রমন্ত্রী

rising sylhet
rising sylhet
October 14, 2026 3:19 pm
Link Copied!

ads

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন,আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অপারেশন ক্লিনহার্টের মতো অভিযানের পরিকল্পনা এ মুহূর্তে সরকারের নেই ।বুধবার (১৪ অক্টোবর) দুপুরে চট্টগ্রামে সিআইডির ফরেনসিক ল্যাব উদ্বোধন শেষে গণমাধ্যমকে একথা জানান তিনি।

 

 

 

তিনি বলেন, বর্তমান বিশ্বে অপরাধের ধরন পাল্টেছে ডিজিটাল দুনিয়ায় সাইবার এক্সপ্রেস ব্যবহার করে বিভিন্ন অপরাধ সংগঠিত হচ্ছে, এস্কাম হচ্ছে এমনকি স্টক মার্কেট মেনুপুলেশনও সাইবার এক্সপ্রেসের মাধ্যমে হচ্ছে।

 

 

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই সমস্ত অপরাধ প্রতিরোধ ও দমন করার জন্য ডিজিটাল ফরেনসিক ল্যাবের কোনো বিকল্প নেই আমরা সেজন্য সাইবার পুলিশ ইউনিটের নেতৃত্বে কেন্দ্র বিভাগ জেলা এবং উপজেলা পর্যায়ে আমাদের এই ডিজিটাল অ্যানালাইসিস বৃদ্ধি করার জন্য উদ্যোগ নেব।

ads

 

 

 

তিনি আরও বলেন, দায়িত্ব আছে চ্যালেঞ্জ নেই। পুলিশ অপরাধ দমন করতে গেলে মাঝেমধ্যে পুলিশ আক্রমণের শিকার হয়, এটা নতুন কোনো বিষয় নয়। আমরা অপরাধের দমন করার জন্য সর্বাধিক প্রচেষ্টা নেব। আর পুলিশ গ্রেপ্তার করতে গেলে যদি আসামিকে সহায়তা দিয়ে থাকে সেক্ষেত্রেও আমরা যথাযথ আইনি পদক্ষেপ নেব। আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি। যদি আপনারা তথ্য দেন- সঠিক তথ্য পেলে তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।