রাইজিংসিলেট- দেশের ঘরোয়া ক্রিকেটে নতুন কাঠামো চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘ডোমেস্টিক ৩’ বা ‘ডি-থ্রি’ নামে এই ব্যবস্থায় একই ছয়টি ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি, প্রথম শ্রেণি ও ওয়ানডে- তিন সংস্করণের প্রতিযোগিতাতেই অংশ নেবে।
নতুন কাঠামোর ছয় ফ্র্যাঞ্চাইজি হলো- এইস ব্লুস্টারস, ফরচুন গ্রুপ, সিটিজেনস ব্যাংক, ওয়ালটন গ্রুপ, সেভেন সিংস সিমেন্ট ও একমি। তাদের সঙ্গে বিসিবির তিন বছরের চুক্তি হয়েছে।
রোববার রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে ‘ডি-থ্রি’ কাঠামোর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক।
ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক আয়োজন হলেও প্রতিযোগিতার আর্থিক ও প্রশাসনিক বিষয়ে বিসিবির নিয়ন্ত্রণ থাকবে। প্রতিটি দলের ব্যয়ের সীমা এবং ক্রিকেটারদের পারিশ্রমিক নির্ধারণ করবে বোর্ড। একটি দল সর্বোচ্চ ২৩ জন খেলোয়াড় নিতে পারবে। ক্রিকেটারদের নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আগামী ২৬ অক্টোবর।
কোচিং স্টাফদের পারিশ্রমিকও বোর্ড নির্ধারণ করবে। অর্থাৎ ফ্র্যাঞ্চাইজিগুলো যুক্ত থাকলেও পুরো ব্যবস্থাপনায় বিসিবির গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।
বিসিবির পরিকল্পনা অনুযায়ী, ঘরোয়া ক্রিকেটে ব্যয় নিয়ন্ত্রণের পাশাপাশি খেলোয়াড়দের আর্থিক সুবিধা ও ম্যাচ খেলার সুযোগ বাড়ানোই এই কাঠামোর অন্যতম উদ্দেশ্য। একই ফ্র্যাঞ্চাইজির অধীনে তিন সংস্করণে খেলার সুযোগ পাওয়ায় ক্রিকেটারদের জন্য ধারাবাহিক প্রতিযোগিতার পরিবেশ তৈরির লক্ষ্যও রয়েছে।
পেস বোলার খুঁজতে আবারও শুরু হতে যাচ্ছে ‘রবি বোলার হান্ট-সিলেট হবে যেদিন
টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে ‘ডি-থ্রি’-এর কার্যক্রম। সম্ভাব্য সূচি অনুযায়ী, ১৫ ডিসেম্বর বরিশালের জীবনানন্দ দাস স্টেডিয়ামে টি-টোয়েন্টি পর্ব শুরু হতে পারে। ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেও ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে।
এরপর জানুয়ারিতে শুরু হওয়ার কথা প্রথম শ্রেণির ক্রিকেট। সবশেষে আগামী বছরের মে মাসে ওয়ানডে প্রতিযোগিতার মাধ্যমে তিন সংস্করণের আয়োজন শেষ হবে।
তিন ফরম্যাট মিলিয়ে মোট ৪২টি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে টি-টোয়েন্টিতে ১৯টি, ওয়ানডেতে ১৬টি এবং প্রথম শ্রেণির ক্রিকেটে ৭টি ম্যাচ থাকবে।
সিলেটের বিশ্বনাথে দফায় দফায় মাইকিং করে সংগঠিত দু’পক্ষের সং ঘ র্ষে ৩০ জন আ হ ত
নতুন কাঠামোয় প্রতিটি ফ্র্যাঞ্চাইজি তিন সংস্করণ মিলিয়ে সর্বনিম্ন ১২টি এবং সর্বোচ্চ ১৭টি ম্যাচ খেলার সুযোগ পাবে।