ঢাকাMonday , 21 September 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

দায়িত্ব পাওয়ার পরপরই হাবিবের নামে ফেক আইডি, ব্যবস্থা চায় সহকর্মীরা

rising sylhet
rising sylhet
September 21, 2026 4:00 pm
Link Copied!

ads

সিলেট জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ার পরপরই হাবিবুল বাশার হাবিবের নামে ভুয়া ফেসবুক আইডি খোলার অভিযোগ উঠেছে। তার নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে বিভ্রান্তিকর কর্মকাণ্ড পরিচালনার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন তার সহকর্মী, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা।

 

 

 

 

সংশ্লিষ্টদের ভাষ্য, হাবিবুল বাশার হাবিব সিলেট মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক উমেদুর রহমান উমেদের অনুসারী হিসেবে দীর্ঘদিন ধরে ছাত্রদল ও বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত। তৃণমূল থেকে উঠে আসা হাবিব মাঠপর্যায়ে দীর্ঘদিন সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেছেন।একটি সাংগঠনিক পদ পাওয়া তার রাজনৈতিক পথচলার শুরু নয়; বরং দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড, ত্যাগ, শ্রম ও সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার ধারাবাহিকতায় পাওয়া নতুন দায়িত্ব। রাজনৈতিক জীবনের নানা প্রতিকূলতা ও দুর্দিনে সংগঠনের সঙ্গে থাকার কারণে শুভাকাঙ্ক্ষীরা তাকে একজন পরীক্ষিত কর্মী হিসেবেও উল্লেখ করছেন।

 

 

 

 

 

 

সংশ্লিষ্টরা বলছেন, হাবিব ‘উড়ে এসে জুড়ে বসা’ কোনো রাজনৈতিক কর্মী নন। তৃণমূল থেকে ধাপে ধাপে উঠে এসে মাঠের রাজনীতিতে সক্রিয় থাকার মধ্য দিয়েই তিনি নিজের অবস্থান তৈরি করেছেন। ফলে তার নাম ও ছবি ব্যবহার করে ভুয়া আইডি পরিচালনা কিংবা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তার দীর্ঘ রাজনৈতিক পথচলাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা সফল হবে না বলেও মন্তব্য করেছেন তারা।শুভাকাঙ্ক্ষীরা বলেন, রাজনীতিতে একটি পদ হয়তো একদিনে পাওয়া যায়, কিন্তু সেই পদে পৌঁছানোর পেছনে থাকে দীর্ঘদিনের শ্রম, ত্যাগ, সাংগঠনিক কর্মকাণ্ড ও মানুষের সঙ্গে সম্পর্ক। হাবিবের ক্ষেত্রেও নতুন দায়িত্ব তার রাজনৈতিক পথচলার সূচনা নয়; বরং দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর পাওয়া একটি সাংগঠনিক স্বীকৃতি।

ads

 

 

 

 

 

 

 

এদিকে হাবিবুল বাশার হাবিবের নামে পরিচালিত ভুয়া ফেসবুক আইডির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন তার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। তাদের দাবি, কারও নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে ভুয়া পরিচয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যক্রম পরিচালনা করা অনৈতিক এবং এতে সাধারণ মানুষ বিভ্রান্ত হতে পারেন।তারা বলেন, ‘পায়তারা করে কোনো কাজ হবে না।’ কারণ হাবিবের রাজনৈতিক পরিচয় কোনো ভুয়া আইডির মাধ্যমে তৈরি হয়নি। তৃণমূলের সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততা, মাঠের রাজনীতিতে সক্রিয়তা এবং প্রতিকূল সময়ে সংগঠনের পাশে থাকার অভিজ্ঞতাই তার রাজনৈতিক পরিচয়ের ভিত্তি।সংশ্লিষ্টরা আরও বলেন, রাজনৈতিক অঙ্গনে মতপার্থক্য ও সমালোচনা থাকতে পারে।

 

 

 

 

কিন্তু কারও নাম-ছবি ব্যবহার করে ভুয়া পরিচয়ে বিভ্রান্তি সৃষ্টি বা ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।হাবিবের সহকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন, তার নামে পরিচালিত কোনো আইডি বা পোস্টকে তার বক্তব্য হিসেবে গ্রহণের আগে সেটি প্রকৃত অ্যাকাউন্ট কি না, তা যাচাই করতে। একই সঙ্গে ভুয়া আইডির পেছনে কারা রয়েছে, তা শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।