ঢাকাThursday , 26 February 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

নবম শ্রেণির শিক্ষার্থী চার বছরের প্রেমের সম্পর্ক অতঃপর

rising sylhet
rising sylhet
February 26, 2026 9:23 pm
Link Copied!

ads

নিজের সাবেক প্রেমিক সিয়ামের সন্দেহ ও ক্ষোভে নবম শ্রেণির শিক্ষার্থী শাহরিয়ার শারমিন বিন্তিকে হত্যা করেছে। রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।পুলিশ জানায়, নিহত শাহরিয়ার শারমিন বিন্তি হাজারীবাগের রায়ের বাজার হাইস্কুলে নবম শ্রেণিতে পড়ত।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে সিয়াম তাকে ফোন করে বাসা থেকে বের করায়। পরে হাজারীবাগ থানাধীন চরকঘাটার পাকা রাস্তায় বিন্তির পিঠে ধারালো ছুরি দিয়ে একাধিক আঘাত করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সিকদার মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বাবা মো. বিল্লাল হোসেন হাজারীবাগ থানায় হত্যা মামলা করেছেন।ডিসি মাসুদ আলম আরও জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কলাবাগানের কাঁঠালবাগান এলাকায় অভিযান চালিয়ে নিজ বাসা থেকে সিয়াম ওরফে ইমনকে গ্রেপ্তার করা হয়।

ads

এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু, রক্তমাখা গেঞ্জি ও প্যান্ট এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।পুলিশের তদন্তে জানা গেছে, বিন্তি ও সিয়াম আগে একই স্কুলে পড়াশোনা করত এবং তাদের মধ্যে চার বছরের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তাদের মধ্যে ফাটল ধরায় সিয়াম সন্দেহ করেছিল যে বিন্তি অন্য কারো সঙ্গে সম্পর্কে জড়িয়েছে। এই বিষয় নিয়ে কথা বলার সময় তাদের মধ্যে ঝগড়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছলে সিয়াম তাকে ছুরিকাঘাত করে হত্যা করে।ডিসি বলেন, সিয়াম হত্যার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে ছুরি সঙ্গে নিয়ে এসেছিল। প্রাথমিকভাবে কথার মাধ্যমে সমস্যার সমাধান করতে চেয়েও তা সম্ভব হয়নি, তাই সে চরম পথ বেছে নেয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।