নিখোঁজের পর অস্পষ্ট ভিডিও ও মারধরের দৃশ্য মুক্তিপণ দাবি । সিলেটের খাদিমপাড়ার জাবালে নূর হাফিজিয়া মাদরাসার হিফজ বিভাগের দুই ছাত্র তামিম আহমেদ (১৫) ও সাঈদ মাসুদ চৌধুরী নাঈম (১৫) গত মঙ্গলবার ফজরের পর থেকে নিখোঁজ রয়েছে।এ ঘটন শাহপরাণ থানায় জিডি করা হয়েছে। নিখোঁজের পর নাঈমের বাবার ইমোতে অস্পষ্ট ভিডিও ও মারধরের দৃশ্য দেখিয়ে একটি বিকাশ নম্বরে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে।
জাবালে নূর হাফিজিয়া মাদরাসার পরিচালক তোফায়েল আহমেদ জানান- গত মঙ্গলবার ফজরের নামাজের সময় ওই ছাত্র দুজন মাদ্রাসা থেকে বের হয়ে যায়। এর আগে তামিম আরও দুবার না বলে বাসায় চলে গিয়েছিল। সাঈদ ও তামিম একসঙ্গে বের হয়ে যাওয়ার পরই বিষয়টি তাদের পরিবারকে জানাই।
নিখোঁজ সাঈদের বাবা বেবুল আহমদ জানান- বৃহস্পতিবার সকালে আমার ইমোতে ভয়েস পাঠিয় টাকা দাবি করা হয়। পরে ভিডিও কলে ছেলেকে হাত-পা বেঁধে মারধরের দৃশ্য দেখিয়ে বিকাশ নম্বরে এক লাখ টাকা চায়, নয়তো মেরে ফেলার হুমকি দেয়। কে বা কারা টাকা চাচ্ছে জানি না, আমি ছেলেকে ফিরে পেতে চাই।
নিখোঁজ তামিমের বাবা আবদুস সাত্তার জানান- আমার ছেলে এর আগেও দুবার মাদরাসা থেকে বের হয়ে বাসায় চলে এসেছিল। এবারও তার কোনো সন্ধান পাচ্ছি না। আল্লাহ জানেন, আমার ছেলে বেঁচে আছে কি না।শাহপরাণ থানার ওসি ফেরদৌস আহমেদ জানান- জিডি গ্রহণের পর সারা দেশের থানাগুলোতে দুই ছাত্রের ছবি পাঠানো হয়েছে। সাধ্যমতো চেষ্টা চলছে।
ইমোতে যে নম্বরটি দেওয়া হয়েছে, তা এক বছর ধরে বন্ধ। আমরা তাদের দ্রুত খুঁজে বের করার চেষ্টা করছি।