ঢাকাFriday , 18 September 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

এবার প্রায় পাঁচ মিনিটের আরেকটি ভিডিও

rising sylhet
rising sylhet
September 18, 2026 6:14 pm
Link Copied!

ads

এবার প্রায় পাঁচ মিনিটের আরেকটি ভিডিও ।ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও আলোচনা শুরু হয়েছে। ৪৫ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর এবার প্রায় পাঁচ মিনিটের আরেকটি ভিডিও অনলাইনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

 

 

 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নতুন ভিডিওতে পাভেলকে দেখা যাচ্ছে বলে বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে। ফেসবুকের বিভিন্ন পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করা হলেও এর সত্যতা, ভিডিওটি কবে বা কোথায় ধারণ করা হয়েছে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ads

 

 

 

 

এর আগে, গত ১৭ সেপ্টেম্বর প্রায় ৪৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে আলোচনা তৈরি হলে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন পাভেল। তখন তিনি জানান, ভিডিওতে থাকা নারী তার বান্ধবী। বিষয়টি নিয়ে অন্য কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।এদিকে নতুন ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এখন পর্যন্ত এ বিষয়ে পাভেলের পক্ষ থেকে কোনো নতুন বক্তব্য পাওয়া যায়নি।

 

 

 

 

 

ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’এ অংশ নিয়ে পরিচিতি পান সাইদুর রহমান পাভেল। ওই প্রতিযোগিতায় তিনি দ্বিতীয় রানারআপ হন। পরে নির্মাতা তপু খানের ‘কাট বিহাইন্ড’ নাটকের মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন তিনি।তবে কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকে ‘জাকির হোসেন নেইমার’ ওরফে ‘বজরা বাজারের জাকির’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন পাভেল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।