ঢাকাWednesday , 26 August 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

পরিবেশের ভারসাম্য রক্ষায়ও সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে

rising sylhet
rising sylhet
August 26, 2026 7:02 pm
Link Copied!

ads

পরিবেশের ভারসাম্য রক্ষায়ও সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।সিলেটে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের বিভাগীয় কার্যালয় পরিদর্শন করেছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের, প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর এবং জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোসা. ফেরদৌসী বেগম।বুধবার দুপুরে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সিলেট বিভাগীয় কার্যালয় পরিদর্শনকালে তারা কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।

 

 

 

 

 

প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।এ সময় মন্ত্রী জাকারিয়া তাহের ও প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর বলেন, দেশের উন্নয়নের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায়ও সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। পরিকল্পিতভাবে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সুরক্ষার পাশাপাশি নগরাঞ্চলে সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা সম্ভব।

 

 

 

 

 

তারা বলেন, সরকার শুধু আবাসন নির্মাণেই সীমাবদ্ধ নয়; নিরাপদ, পরিকল্পিত ও পরিবেশবান্ধব আবাসন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যেও কাজ করছে। এর অংশ হিসেবে আবাসিক এলাকাগুলোতে পর্যাপ্ত খোলা জায়গা ও সবুজায়ন নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

ads

 

 

 

 

মন্ত্রী ও প্রতিমন্ত্রী আরও বলেন, সিলেটবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত সুপরিকল্পিত ও নিরাপদ আবাসন প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে একদিকে সিলেটের আবাসন সংকট কমবে, অন্যদিকে পরিকল্পিত নগরায়ণ ও পরিবেশবান্ধব নগর গড়ে তোলার পথ আরও সুগম হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।