ঢাকাThursday , 24 September 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

প্রবাসী আয়ে বড় ধরনের উর্ধমুখী প্রবণতা

rising sylhet
rising sylhet
September 24, 2026 8:56 pm
Link Copied!

ads

প্রবাসী আয়ে বড় ধরনের উর্ধমুখী প্রবণতা ।চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরুতেই দেশের প্রবাসী আয়ে (রেমিট্যান্স) বড় ধরনের উর্ধমুখী প্রবণতা দেখা দিয়েছে। ১ জুলাই থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে দেশে ৮০২ কোটি ২০ লাখ (৮.০২২ বিলিয়ন) মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

 

 

 

 

গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৭০৬ কোটি ৪০ লাখ (৭.০৬৪ বিলিয়ন) ডলার। এতে প্রবাসী আয় প্রবাহে ১৩.৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ২৩ দিনেই প্রবাসী বাংলাদেশিরা রেমিট্যান্স পাঠিয়েছেন ২১৯ কোটি ৬০ লাখ (২.১৯৬ বিলিয়ন) ডলার।

ads

 

 

 

 

 

গত বছরের একই সময়ে এসেছিল ২১৬ কোটি ৪০ লাখ ডলার। সে হিসাবে কেবল সেপ্টেম্বরের এই সময়েই প্রবাসী আয় বেড়েছে ১.৫ শতাংশ। এর মধ্যে গত ২৩ সেপ্টেম্বর একদিনেই এসেছে ৬ কোটি ২০ লাখ ডলার।প্রবাসী আয়ের এই ধারাবাহিক বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের উন্নতি দেশে মার্কিন ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রা টাকাকে শক্তিশালী করেছে।

 

 

 

 

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, রেমিট্যান্স বাড়ায় ব্যাংকিং খাতে তারল্য পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে, যা মুদ্রা বাজারের ওপর চাপ অনেকাংশে কমিয়ে এনেছে।প্রতিবেদন অনুযায়ী, ডলারের দর সম্প্রতি ১২৩ টাকা ৯৫ পয়সা থেকে কমে ১২৩ টাকায় নেমে এসেছে। গত সাড়ে পাঁচ বছর ধরে টাকার মান ধারাবাহিকভাবে কমার যে প্রবণতা চলছিল, প্রবাসী আয়ের ওপর ভর করে চলতি বছরের দ্বিতীয়ার্ধে এসে সেই ধারায় ইতিবাচক পরিবর্তনের সংকেত দেখা যাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।