ঢাকাWednesday , 23 September 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

মেলাটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করতে স্মারকলিপি প্রদান

rising sylhet
rising sylhet
September 23, 2026 7:09 pm
Link Copied!

ads

আগামী ১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী ‘সৃজনশীল পণ্য প্রদর্শনী, শিল্প-পণ্য ও বাণিজ্য মেলা ২০২৬’ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।মেলাটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসনের প্রশাসনিক ও আইনশৃঙ্খলাজনিত সহযোগিতা চেয়েছে সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (SWCCI)।বুধবার (২৩ সেপ্টেম্বর) সিলেটের জেলা প্রশাসক বরাবরে এই স্মারকলিপি প্রদান করা হয়।

 

 

 

 

 

এর আগে মঙ্গলবার একই স্মারকলিপি দিয়ে সর্বেোচ্চ সহযোগীতা চেয়ে সিলেটে সফররত বাণিজ্যমন্ত্রীর কাছেও উইমেন চেম্বারের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়।স্মারকলিপিতে মেলা শুরুর আগে থেকে শেষ হওয়া পর্যন্ত প্রয়োজন অনুযায়ী আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার, মেলা প্রাঙ্গণ ও আশপাশে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি, বিশৃঙ্খলা বা জোরপূর্বক প্রতিবন্ধকতা সৃষ্টি হলে তা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তা, ব্যবসায়ী, দর্শনার্থী ও আয়োজকদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে।

 

 

 

 

 

স্মারকলিপিতে বলা হয়, সিলেটের শাহ ঈদগাহ মাঠে মাসব্যাপী এ মেলার আয়োজন করা হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্তের উদ্যোক্তা ও ব্যবসায়ীদের পাশাপাশি সিলেটের স্থানীয় ও নারী উদ্যোক্তাদের তৈরি পণ্য, সৃজনশীলতা ও ব্যবসার সম্ভাবনাকে বৃহত্তর ক্রেতাদের সামনে তুলে ধরাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। একই সঙ্গে স্থানীয় পণ্যের বাজার সম্প্রসারণ, উদ্যোক্তাদের ব্যবসায়িক সংযোগ বৃদ্ধি এবং সিলেটের স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করাও মেলার লক্ষ্য।

ads

 

 

 

 

 

আয়োজকদের ভাষ্য, মেলার প্রশাসনিক অনুমোদন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমতি যথাযথভাবে নেওয়া হয়েছে এবং মেলার সার্বিক প্রস্তুতিও প্রায় সম্পন্ন। নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকেও প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে সম্মতি জানানো হয়েছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।তবে মেলা আয়োজনের বিষয়টি সামনে আসার পর সিলেটের কিছু ব্যবসায়ী ও সংশ্লিষ্ট কিছু মহল থেকে আপত্তি, অভিযোগ এবং মেলা বন্ধের দাবি ওঠার বিষয়টিও জেলা প্রশাসকের কাছে তুলে ধরেছে সংগঠনটি। স্মারকলিপিতে বলা হয়, ব্যবসায়ীদের স্বার্থ ও উদ্বেগকে সম্মানের সঙ্গে বিবেচনা করা হলেও একটি অনুমোদিত বাণিজ্যিক আয়োজন যাতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি, চাপ, প্রতিবন্ধকতা বা আইনশৃঙ্খলাজনিত সমস্যার কারণে বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি থাকা গুরুত্বপূর্ণ।

 

 

 

 

 

সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা ইয়াছমিন শম্পা স্বাক্ষরিত স্মারকলিপিতে আরও বলা হয়, সংগঠনটি কোনো পক্ষের সঙ্গে বিরোধে যেতে চায় না। আইন, বিধি-বিধান, পারস্পরিক সম্মান ও শান্তিপূর্ণ সহাবস্থানের ভিত্তিতে মেলাটি সফলভাবে সম্পন্ন করতে চায় তারা। এ জন্য নির্ধারিত ১০ অক্টোবর থেকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে মেলা শুরু এবং মাসব্যাপী নির্বিঘ্নে পরিচালনার লক্ষ্যে জেলা প্রশাসনের প্রয়োজনীয় হস্তক্ষেপ ও প্রশাসনিক সহযোগিতা কামনা করা হয়েছে।

 

 

 

 

 

স্মারকলিপিতে বিশেষভাবে মেলা শুরুর পূর্ব থেকেই সমাপ্তি পর্যন্ত প্রয়োজন অনুযায়ী আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার, মেলা প্রাঙ্গণ ও আশপাশে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা বিশৃঙ্খলা প্রতিরোধ এবং মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তা, ব্যবসায়ী, দর্শনার্থী ও আয়োজকদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে।স্মারকলিপি প্রদানকালে সিলেট উইমেন চেম্বারের পরিচালনা পর্ষদসহ সিলেটের প্রায় শতাধিক নারী উদ্যোক্তা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।