বাংলাদেশিদের জন্য ভিসা নিয়ে নতুন এক বার্তা দিয়েছে ইউরোপের দেশ যুক্তরাজ্য।
বার্তায় আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য শুধুমাত্র ই-ভিসা ইস্যু করবে বলে জানিয়েছে দেশটি। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশনের এক বার্তা থেকে জানা গেছে এ তথ্য।
বার্তায় বলা হয়েছে, ভিসা ইস্যু হওয়ার পর পাসপোর্টের তথ্য পাঠানো এবং ই-ভিসা যাচাইয়ের জন্য UKVI অ্যাকাউন্ট তৈরি করতে হবে। ভ্রমণের আগে এই তথ্য যাচাই জরুরি।এসব তথ্য UKVI অ্যাকাউন্টে হালনাগাদ হওয়ার পরই ভিসাপ্রাপ্ত ব্যক্তি যুক্তরাজ্যে ভ্রমণ করতে পারবেন। UKVI সেবা পেতে কোনও অর্থ লাগবে না।বিস্তারিত জানতে www.gov.uk/eVisa ওয়েবসাইটে ভিজিট করতে বলা হয়েছে ব্রিটিশ হাইকমিশনের ওই বার্তায়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।