ঢাকাবুধবার , ৪ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকাপে সাকিব-মুশফিককে শুভেচ্ছা জানিয়ে তামিম যা বললেন

rising sylhet
rising sylhet
অক্টোবর ৪, ২০২৩ ৩:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- মাস, সপ্তাহ, দিন থেকে ঘণ্টায় নেমে এসেছে বিশ্বকাপের ক্ষণগণনা। আর মাত্র কয়কে ঘণ্টা পরই বেজে উঠবে বিশ্বকাপের ডামাডোল। উদ্বোধনের তৃতীয় দিন মাঠে নামবে বাংলাদেশ দল। নানা আলোচনা-সমালোচনার মধ্য দিয়ে বিশ্বকাপের মিশন শুরু করতে যাচ্ছে টাইগাররা।

এবারের বিশ্বকাপে বাংলাদেশ দলের সবচেয়ে বেশি আলোচিত বিষয় ছিল তামিম ইকবালের দলে না থাকা। তামিমকে বিশ্বকাপ স্কোয়াডে না রাখা নিয়ে রীতিমতো দুই ভাগে বিভক্ত হয়েছে গোটা দেশ। তামিমর ইস্যু নিয়ে কমজল ঘোলা হয়নি।

অবশেষে সেসব কিছুকে পেছনে ফেলে বিশ্বকাপ মঞ্চে লড়াই করতে প্রস্তুত সাকিব আল হাসানের দল। তামিমও অতিত ভুলে সাকিব-মুশফিকদের জানিয়েছেন শুভেচ্ছা। তামিমের বিশ্বাস বাংলাদেশ দল এবার জিতবে।

মোবাইল নেটওয়ার্ক অপারেটর রবির অর্থায়নে এবং অর্থহীন ব্রান্ডের বিশ্বকাপ গানের কিছু অংশ ‘সময় এসেছে বাংলাদেশ, এবার পারবে তুমিও জিতে যেতে; আশা আছে সবার’- নিজের অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করে তামিম লিখেছেন, ‘সময় এসেছে বাংলাদেশে এবার
পারবে তুমিও জিতে যেতে আশা আছে সবার। শুধু আশা না, বাংলাদেশ দল এবার জিতবে এটা আমার বিশ্বাস। ধন্যবাদ অর্থহীন, ধন্যবাদ রবির এমন দারুণ একটা গান উপহার দেওয়ার জন্য। আর বাংলাদেশ দল, তোমাদের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা ও ভালোবাসা।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।