মোগলগাঁও এলাকা থেকে ১৬৫ বস্তা অবৈধ ভারতীয় চিনি উদ্ধার সহ ৪ চোরাকারবারীকে আটক করেছে জালালাবাদ থানা পুলিশ।
আটক চারজন হলেন, মো. সেলিম, ফরহাদ আহমদ, শ্রী শ্যামল, রবিন মিয়া।
বিষয়টি নিশ্চিত করেছেন, জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম।
তিনি জানান, শুক্রবার দিবাগত রাতে খবর আসে ছাতক-দোয়ারাবাজার থানা এলাকা থেকে ১টি কাভার্ড ভ্যানযোগে অবৈধ ভারতীয় পণ্য লামাকাজী হয়ে সিলেট শহরে প্রবেশ করছে। এর প্রেক্ষিতে অভিযান চালায় পুলিশ। পরবর্তীতে আটককৃত মালামাল ও ধৃত আসামিসহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করে জালালাবাদ থানায় মামলা রুজু করা হয়।
আটককৃত আসামিদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।