ঢাকাFriday , 27 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

মাসব্যাপী কর্মসূচি মাসব্যাপী কর্মসূচি

rising sylhet
rising sylhet
November 27, 2026 5:01 pm
Link Copied!

ads

মাসব্যাপী কর্মসূচি।বিজয়ের মাস উপলক্ষে ডিসম্বরে মাসব্যাপী কর্মসূচি আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে এক ব্রিফিংয়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান। আগমী ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে এই আয়োজন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।রুহুল কবির রিজভী জানান, ইতিপূর্বে উদ্বোধনী সমাবেশের বিষয়ে জানানো হলেও ভেন্যু চূড়ান্ত হওয়ার বিষয়টি পরবর্তীতে জানানোর কথা ছিল।

আজকের যৌথ সভায় সর্বসম্মতিক্রমে এই উদ্বোধনী সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগরীর সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে এই কর্মসূচি সফল করা হবে।

এদিন ঢাকা মেডিকেল কলেজে শহিদ ডা. মিলনের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় সভায় অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। এ সময় বিগত ১৭ বছর ফ্যাসিবাদের দুঃশাসন টিকিয়ে রাখতে নব্বইয়ের স্বৈরাচার ভূমিকা রেখেছিল বলে অভিযোগ করেন তিনি।

ads

রিজভী বলেন, গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ না পাওয়ায় অতীতে নানা কায়দায় ফ্যাসিবাদের উত্থান ঘটেছে। ভিন্নমতকে ধারণ করতে না পারলে বারবার একনায়কতন্ত্র ও ফ্যাসিবাদের উত্থান ঘটবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।