আব্দুল আলিম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনের উদ্যোগে দুই দিনব্যাপী রুকন (সদস্য) শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) ও শনিবার (২১ নভেম্বর) আয়োজিত এ শিক্ষা শিবিরে তিন উপজেলার প্রায় ২৫০ জন রুকন অংশগ্রহণ করেন।
শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক মো: রফিকুল ইসলাম।
জেলা কর্মপরিষদ সদস্য ও নওগাঁ-১ আসনের পরিচালক মাও: মো: নওশাদ আলীর পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাহবুবুল আলম।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নওগাঁ জেলা আমির মাও: মো: মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও অঞ্চল টিমের সদস্য মো: নজরুল ইসলাম।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় শুরা সদস্য ও নওগাঁ জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আবু সাদাত মোহাম্মদ সায়েম, জেলা সহকারী সেক্রেটারি সহকারী অধ্যাপক মো: নাসির উদ্দিন, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আ. ন. ম. লুৎফর রহমান এবং জেলা কর্মপরিষদ সদস্য মাও: মোস্তফা আল আমিন।
এ সময় জেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দুই দিনব্যাপী এ শিক্ষা শিবিরে তিন উপজেলার প্রায় ২৫০ জন রুকন অংশ নেন।