মোঃ মাসুদ মোল্লা-রাঙ্গাবালী উপজেলা প্রতিনিধি:বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে পটুয়াখালীর রাঙ্গাবালীতে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকসহ সংশ্লিষ্টরা অংশ নেন।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার অনাদিকুমার বাহাদুর ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ ঘোষ।
র্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান সংক্ষিপ্ত বক্তব্য দেন। বক্তব্যে তিনি শিক্ষকদের মর্যাদা, শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে শিক্ষকদের ভূমিকা এবং শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের দায়িত্বের বিভিন্ন দিক তুলে ধরেন।
এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক সাংবাদিক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মধ্য দিয়ে শিক্ষকদের প্রতি সম্মান ও তাদের গুরুত্বপূর্ণ অবদানের বিষয়টি তুলে ধরা হয়।