ঢাকাMonday , 5 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

রাঙ্গাবালীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

rising sylhet
rising sylhet
October 5, 2026 6:14 pm
Link Copied!

ads

মোঃ মাসুদ মোল্লা-রাঙ্গাবালী উপজেলা প্রতিনিধি:বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে পটুয়াখালীর রাঙ্গাবালীতে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

 

 

সোমবার (৫ অক্টোবর) উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকসহ সংশ্লিষ্টরা অংশ নেন।

 

 

র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার অনাদিকুমার বাহাদুর ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ ঘোষ।

ads

 

 

র‍্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান সংক্ষিপ্ত বক্তব্য দেন। বক্তব্যে তিনি শিক্ষকদের মর্যাদা, শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে শিক্ষকদের ভূমিকা এবং শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের দায়িত্বের বিভিন্ন দিক তুলে ধরেন।

 

 

এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক সাংবাদিক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মধ্য দিয়ে শিক্ষকদের প্রতি সম্মান ও তাদের গুরুত্বপূর্ণ অবদানের বিষয়টি তুলে ধরা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।