ঢাকাTuesday , 29 September 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

শাবিপ্রবি এলাকায় অ ভি যা ন চালিয়েছে জেলা প্রশাসন

rising sylhet
rising sylhet
September 29, 2026 8:05 pm
Link Copied!

ads

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।

 

 

 

জেলা প্রশাসন সূত্র জানায়, শাবিপ্রবি সংলগ্ন এলাকার ‘বুশরা চেক ফুড’ নামের একটি ফুড কোর্টে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির দায়ে ওই প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে আগামী ৩ দিনের মধ্যে শিক্ষার্থী ও ভোক্তাদের স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার চূড়ান্ত নির্দেশ দেওয়া হয়।

ads

 

 

 

 

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীবের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযান শেষে তিনি জানান, শিক্ষার্থীসহ সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।