ঢাকাThursday , 26 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সড়কে টায়ার পুড়িয়ে না শ কতার অ ভি যোগে ৭ নেতাকর্মীকে গ্রে প্তা র

rising sylhet
rising sylhet
November 26, 2026 5:01 pm
Link Copied!

ads

মোগলাবাজার থানার পারাইরচক থেকে শ্রীরামপুর বাইপাসগামী সড়কে টায়ার পুড়িয়ে নাশকতার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে বিষয়টি জানিয়েছে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা। তারা জানায়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে পারাইরচকের সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

 

 

 

গ্রেপ্তারকৃতরা হলেন, সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার গোপীনগর গ্রামের মৃত খলিলুর রহমান মোড়লের ছেলে সেলিম আহমেদ (৩১), সিলেটের কোতোয়ালী মডেল থানার মাছুদিঘীরপাড় এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে লিটন আহমেদ (৩৩), শাহপরাণ থানার দলইপাড়ার (সুলতান মিয়ার বাড়ির পাশে) আ. হালিমের ছেলে মো. তাজুল ইসলাম (৩৭), কোতোয়ালী মডেল থানার শেখঘাট কলাপাড়া এলাকার ইউনুস মিয়ার ছেলে আশিক আহমদ (২৮), একই থানার ঘাসিটুলা লামাপাড়া এলাকার মৃত শাহজাহান মিয়ার ছেলে মো. সুমন মিয়া (২৮), তালতলা মাছুদিঘীরপাড় এলাকার মৃত ইউনুস মিয়ার ছেলে নবীর হোসেন (২২), তালতলা নীলিমা-৮ নং বাসার বাবুল মিয়ার ছেলে বাদল আহমদ (২৫)।

ads

 

 

 

 

এসময় তাদের ব্যবহৃত একটি নোহা (রেজি. নং ঢাকা মেট্রো-ছ-১১-১৮৫৭) ও পোড়ানো টায়ার আটক করা হয়।আটককৃতদের ব্যাপারে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা ও ডিসি (সিটিএসবি) মো. আফজাল হোসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।