ঢাকাThursday , 26 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াত

rising sylhet
rising sylhet
November 26, 2026 6:15 pm
Link Copied!

ads

বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াত ।দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য ও অগ্নিসংযোগের প্রতিবাদ এবং ১১ দলীয় ঐক্যের ৭-দফা দাবি আদায়ের লক্ষ্যে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখা।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাদ আসর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।শহরের চৌমুহনা দেওয়ানী জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কুসুমবাগ পয়েন্টে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।

 

 

 

মিছিলে অংশগ্রহণকারীরা চলমান সহিংসতা বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। মিছিল পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মো. ইয়ামীর আলী।

 

 

 

সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সার্বিক নিরাপত্তা রক্ষায় ছাত্র-জনতাকে সীসাঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ থাকতে হবে। জামায়াত নেতৃবৃন্দ অভিযোগ করেন, আওয়ামী লীগ দেশব্যাপী সন্ত্রাস ও জ্বালাও-পোড়াওয়ের মাধ্যমে অরাজকতা সৃষ্টি করছে এবং বর্তমান সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিচ্ছে।জেলা আমীর আরও বলেন, যারা নিরপরাধ মানুষকে হত্যা ও অগ্নিসংযোগের মাধ্যমে জনজীবন বিপর্যস্ত করে, তারা কখনো জনগণের আস্থা অর্জন করতে পারে না। তিনি এ ধরনের কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

ads

 

 

 

 

সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি মো. আলাউদ্দিন শাহ, মাওলানা হারুনুর রশিদ তালুকদার, আজিজ আহমদ কিবরিয়া, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, সৈয়দ তারেকুল হামিদ, আব্দুল কুদ্দুস নোমান ও আবুর রাইয়ান শাহীন।এছাড়াও পৌর আমীর হাফেজ মাওলানা তাজুল ইসলাম, পৌর সেক্রেটারি আনোয়ার হোসেন চৌধুরী মোর্শেদ, সদর উপজেলা আমীর ফখরুল ইসলাম, নায়েবে আমীর ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম জাকির, সেক্রেটারি মো. ইসমাইল আলী, রাজনগর উপজেলা সেক্রেটারি মিছবাহুল হাসান, ছাত্রশিবিরের মৌলভীবাজার জেলা সভাপতি ফরিদ উদ্দীন, শহর সভাপতি কাজী দাইয়ান আহমদ এবং শহর সেক্রেটারি মুস্তাকিম আহমদ প্রমুখ সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।সমাবেশ শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষকে কর্মসূচি সফল করার জন্য ধন্যবাদ জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন জেলা আমীর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।