চৌখিদেখি পয়েন্ট এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আহত আরেকজন চিকিৎসাধীন আছেন।
নিহত হারিছ আলী (৫৫) গোয়াইনঘাট থানার হাদারপাড় এলাকার মৃত বাহাদুর আলীর ছেলে।স্থানীয় সূত্র জানায়, বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন চৌখিদেখি পয়েন্ট এলাকায় দুইটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
এ ঘটনায় দুইজন যাত্রী গুরুতর আহত হন।পরবর্তীতে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এরপর চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। অপর ব্যক্তি চিকিৎসাধীন আছেন।বিষয়টি নিশ্চিত করে এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম জানান, নিহতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।