ঢাকাWednesday , 16 September 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সাপাহারে নবাগত ওসির সঙ্গে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

rising sylhet
rising sylhet
September 16, 2026 10:07 pm
Link Copied!

ads

আব্দুল আলিম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:নওগাঁর সাপাহার থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাপাহার উপজেলা শাখার নেতৃবৃন্দ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাপাহার উপজেলা জামায়াতের আমির আবুল খায়ের (তরুণ)-এর নেতৃত্বে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ সাপাহার থানায় গিয়ে নবাগত ওসি শাহীন রেজার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার সদস্য অধ্যক্ষ মাহবুবুল আলম, সাপাহার উপজেলা সেক্রেটারি মো: মাসুদ রানা, মাও: মো: জাহিদুল ইসলাম, সদর ইউনিয়ন আমির মোফাচ্ছেল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো: শাদেকুল হক শাহ্ চৌধুরী, মো. সাইদুর ইসলাম, আব্দুল মতিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ads

সৌজন্য সাক্ষাৎকালে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ নবাগত ওসি শাহীন রেজাকে সাপাহার থানায় যোগদান করায় শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ সময় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।