ঢাকাSaturday , 28 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সমালোচনার শিকার হয়েছেন মুশফিক তাই এবার

rising sylhet
rising sylhet
November 28, 2026 6:39 pm
Link Copied!

ads

সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ টেস্ট দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমের। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর ও দক্ষিণ আফ্রিকাতেও নিজের সেরটা দিতে পারেননি তিনি। যার ফলে ব্যাপক সমালোচনার শিকার হয়েছেন মুশফিক।

 

 

তাই এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণাটা দিয়েই ফেললেন দেশের কিংবদন্তি এই ক্রিকেটার।ইংল্যান্ডের বিপক্ষে আগামী ফেব্রুয়ারীতে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। ঘরের মাঠের এই সিরিজের প্রথম ম্যাচ হবে মিরপুরে। আসন্ন এই মিরপুর টেস্ট খেলেই অবসরে যাবেন মুশফিকুর রহিম।জানা গেছে, বর্নাঢ্য ক্যারিয়ারের জন্য বিসিবির পক্ষ সংবর্ধনা দেওয়া হবে মুশফিককে। শনিবার (২৮ নভেম্বর) বিসিবির বোর্ড সভা শেষে গণমাধ্যমকে এ কথা বলেন তামিম ইকবাল।বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার ২০০৫ সালে অভিষেকের পর দেশের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে ১৬ হাজারের ওপর রান করেছেন।

ads

 

 

 

 

১০৮ টেস্টে ১৪ সেঞ্চুরিসহ ৭০৬২ রান মুশফিকের। ২৭৪ ওয়ানডেতে ৯ সেঞ্চুরিতে ৭৭৯৫ রান করেছেন তিনি।এছাড়া ১০২ টি-টোয়েন্টি খেলে ১৫০০ রানের মালিক মুশফিক। ২০২২ সালের সেপ্টেম্বরে টি-টোয়েন্টি এবং ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ওয়ানডে ফরম্যাট থেকে বিদায় নেন মুশফিক। টেস্টে বিদায় বলবেন আগামী বছরের ফেব্রুয়ারিতে।টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক এখন মুশফিক। দেশের হয়ে প্রথম ব্যাটার হিসেবে ১০০ টেস্ট খেলা ও সর্বোচ্চ সেঞ্চুরি (১৪টি) এবং ডাবল সেঞ্চুরি (৩টি) হাঁকানো ব্যাটারও তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।