ঢাকাWednesday , 25 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

 আবারও সতে যাচ্ছে দক্ষিণ আমেরিকার ফুটবলের সবচেয়ে বড় আসর

rising sylhet
rising sylhet
November 25, 2026 6:49 pm
Link Copied!

ads

 আবারও ২০২৮ সালে যুক্তরাষ্ট্রে বসতে যাচ্ছে দক্ষিণ আমেরিকার ফুটবলের সবচেয়ে বড় আসর কোপা আমেরিকা। এবারের আসরে থাকছে নতুন চমক। আগের ফরম্যাটের পরিবর্তে ১৬ দল নিয়ে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি।বুধবার (২৫ নভেম্বর) আনুষ্ঠানিক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল)।

 

 

 

 

ঘোষণা অনুযায়ী, ২০২৮ সালের ৯ জুন শুরু হয়ে ৯ জুলাই পর্দা নামবে কোপা আমেরিকার ৪৯তম আসরের। আয়োজক হিসেবে আবারও যুক্তরাষ্ট্রকে বেছে নিয়েছে কনমেবল। এর আগে ২০১৬ ও ২০২৪ সালেও দেশটিতে অনুষ্ঠিত হয়েছিল এই মহাদেশীয় প্রতিযোগিতা।এবারের আসরে কনমেবলের ১০টি দলের সঙ্গে অংশ নেবে উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের ফুটবল সংস্থা কনকাকাফের ছয়টি দল। অর্থাৎ মোট ১৬ দল নিয়ে অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট। কনকাকাফের দলগুলো ২০২৭ সালের গোল্ড কাপের পারফরম্যান্সের ভিত্তিতে জায়গা করে নেবে মূল আসরে।

 

 

 

 

গোল্ড কাপ অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ১৭ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত।কনমেবল জানিয়েছে, মাঠের পারফরম্যান্স ও ক্রীড়া-যোগ্যতার ভিত্তিতেই ছয়টি দল বাছাই করা হবে। দুই মহাদেশীয় ফুটবল সংস্থার কৌশলগত অংশীদারত্বের অংশ হিসেবেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।যুক্তরাষ্ট্রকে আয়োজক হিসেবে বেছে নেওয়ার পেছনে রয়েছে অর্থনৈতিক ও অবকাঠামোগত সুবিধা। ২০২৬ বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতির কারণে দেশটির বিভিন্ন শহরে আধুনিক ও সংস্কার করা স্টেডিয়াম রয়েছে।

ads

 

 

 

ফলে বড় পরিসরে টুর্নামেন্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় অবকাঠামোও প্রস্তুত।এ পর্যন্ত কনকাকাফ অঞ্চলের আটটি দল কোপা আমেরিকায় অংশ নিয়েছে। দলগুলো হলো মেক্সিকো, যুক্তরাষ্ট্র, কোস্টারিকা, জ্যামাইকা, পানামা, হন্ডুরাস, হাইতি ও কানাডা। এর মধ্যে মেক্সিকো ১৯৯৩ ও ২০০১ সালে ফাইনালেও খেলেছে।যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকার সর্বশেষ আসর ২০২৪ সালে অনুষ্ঠিত হয়েছিল।

 

 

 

 

সেবার ফাইনালে কলম্বিয়াকে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। লাওতারো মার্টিনেজের করা একমাত্র গোলে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় আলবিসেলেস্তেরা। ম্যাচটিতে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল অধিনায়ক লিওনেল মেসিকে।নতুন ফরম্যাটে ২০২৮ সালের আসরটি আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠবে বলে আশা করছে আয়োজকরা। ১৬ দলের এই প্রতিযোগিতায় কোন কোন দল জায়গা করে নেয়, এখন সেদিকেই থাকবে ফুটবলপ্রেমীদের নজর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।