ঢাকাMonday , 2 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সাপাহার থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রে প্তা র ২

rising sylhet
rising sylhet
November 2, 2026 5:29 pm
Link Copied!

ads

আব্দুল আলিম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:নওগাঁর সাপাহার থেকে চুরি হওয়া ১১০ সিসির একটি হোন্ডা ড্রিম নিউ মোটরসাইকেল উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) দিবাগত রাতে পোরশা ও মান্দা উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন বগুড়ার আদমদীঘি উপজেলার রামপুরা (মাদ্রাসাপাড়া) এলাকার দিলবর হোসেনের ছেলে মাসুদ রানা (৩২) এবং নওগাঁর মান্দা উপজেলার দুর্গাপুর গ্রামের আলাউদ্দিন মণ্ডলের ছেলে সহিদুল ইসলাম (৩৫)।

পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের দিকনির্দেশনায় সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) অরূপ রতন সরকার ও সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে পোরশা উপজেলার নিতপুর এলাকায় অভিযান চালিয়ে মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মান্দা উপজেলার দুর্গাপুর গ্রামে সহিদুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এ সময় সহিদুল ইসলামকেও গ্রেপ্তার করে পুলিশ।

ads

সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার অরূপ রতন সরকার জানান, জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় অভিযান পরিচালনা করে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধারসহ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ আরও জানায়, গত শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর ১টা ২৬ মিনিটে সাপাহার লাবনী সুপার মার্কেটের শরিফুল গিফট কর্নারের মালিক শাহিন আলমের কালো রঙের ১১০ সিসির হোন্ডা ড্রিম নিউ মোটরসাইকেলটি চুরি হয়।

এ ঘটনায় ওই দিন রাতেই তিনি বাদী হয়ে সাপাহার থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই মোটরসাইকেলটি উদ্ধারে তৎপরতা শুরু করে পুলিশ। অবশেষে অভিযান চালিয়ে মোটরসাইকেলটি উদ্ধার ও দুইজনকে গ্রেপ্তার করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।