ঢাকাMonday , 2 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ছাতকে ৮০০ পিস ই য়া বাসহ গ্রে প্তা র ১, ওয়ারেন্টভুক্ত আরও ২ আসামি গ্রে প্তা র

rising sylhet
rising sylhet
November 2, 2026 4:12 pm
Link Copied!

ads

ফজল উদ্দিন, ছাতক প্রতিনিধি:সুনামগঞ্জের ছাতকে পুলিশের পৃথক অভিযানে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তিনজনকেই আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের লামাপাড়া গ্রামে অভিযান চালায় পুলিশ। এ সময় ওই গ্রামের সেলিম নামের এক ব্যক্তির বসতঘরের বারান্দা থেকে ছালেক আহমদ (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর হেফাজতে থাকা ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।

এ ঘটনায় এসআই মুহাম্মদ শরীফুল আলম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১০(ক) উপধারায় ছাতক থানায় মামলা দায়ের করেন।

অন্যদিকে, পুলিশের পৃথক অভিযানে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত জিআর-২৬১/২৫, জিআর-৩১/২৬ ও জিআর-৩৭৩/২৫ মামলার আসামি মো. মুজিবুর রহমান (৩৫) ও আকদ্দুছ আলীকে গ্রেপ্তার করা হয়।

ads

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন পিপিএমের দিকনির্দেশনায় এসআই মুহাম্মদ শরীফুল আলম, এএসআই ইমাম আহাদসহ পুলিশের একটি দল ইয়াবা উদ্ধারের অভিযান পরিচালনা করে। অপরদিকে এএসআই মাসুদ মিয়া, এএসআই শহিদুল ইসলাম ও এএসআই ফিরোজ হাসান সঙ্গীয় ফোর্সসহ ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করেন।

ছাতক থানা পুলিশ জানায়, গ্রেপ্তার তিন আসামিকে যথাযথ পুলিশি নিরাপত্তায় সোমবার (২ নভেম্বর) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।