ঢাকাSaturday , 1 August 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটের এয়ারপোর্ট থানা এলাকার বাইপাস সড়ক দিয়ে ভারতীয় অবৈধ পণ্য প্রবেশের অ ভি যোগ

rising sylhet
rising sylhet
August 1, 2026 11:05 pm
Link Copied!

ads

সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানা এলাকার বাইপাস সড়ক ব্যবহার করে প্রতিদিন গভীর রাত থেকে ভোর পর্যন্ত ভারতীয় অবৈধ পণ্য নগরীতে প্রবেশ করছে বলে অভিযোগ উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান,প্রশাসনের কিছু অসাধু সদস্য এবং মহানগর বিএনপির ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কতিপয় নেতাকর্মীর মধ্যস্থতায় এসব পণ্য নগরীতে প্রবেশ করে সোবহানীঘাট, কালিঘাটসহ বিভিন্ন বাজারে পৌঁছানো হচ্ছে।

ads

অভিযোগকারী আরও দাবি করেন, পণ্যবাহী ডিআই ট্রাক থেকে প্রতি গাড়িতে ২ থেকে ৪ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়। এই অর্থের বিনিময়ে অবৈধ পণ্যের চালান নগরীতে প্রবেশের সুযোগ পায় বলেও তার অভিযোগ।

সরজমিন ঘটনাস্থলে খোঁজ নিয়ে জানা যায়,এয়ারপোর্ট থানার কিছু পুলিশ সদস্য, ডিবি পুলিশের এক সদস্য এবং আম্বরখানা ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ কয়েকজনের বিরুদ্ধে এই কার্যক্রমে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।