ঢাকাSunday , 2 August 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ই*য়া*বা*স*হ দুইজন গ্রে প্তা র

rising sylhet
rising sylhet
August 2, 2026 2:08 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট- সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাদারপাড় এলাকায় অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (১ আগস্ট) বিকেল ৫টার দিকে গোয়াইনঘাট থানার রুস্তমপুর ইউনিয়নের হাদারপাড় এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন শাহাবুর রহমান (৩৫) ও রাসেল আহমদ (২০)। তারা দুজনই গোয়াইনঘাট উপজেলার হাদারপাড় এলাকার বাসিন্দা।

ads

পুলিশ জানায়, অভিযানের সময় তাদের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।

সিলেটের এয়ারপোর্ট থানা এলাকার বাইপাস সড়ক দিয়ে ভারতীয় অবৈধ পণ্য প্রবেশের অ ভি যোগ

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও বলেন, মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।