ঢাকাThursday , 8 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে দুর্গাপূজায় আতশবাজি নি ষি দ্ধ, নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা

rising sylhet
rising sylhet
October 8, 2026 1:55 pm
Link Copied!

ads

সিলেট প্রতিনিধি- শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন করতে সিলেটে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। পূজামণ্ডপগুলোতে বিদ্যুৎ সরবরাহ, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, সিসিটিভি নজরদারি এবং আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবকদের সমন্বিত দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বুধবার দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় এসব নির্দেশনা দেন সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন।

সভায় জেলা প্রশাসক জানান, প্রতিটি পূজামণ্ডপে পূজা কমিটি, আনসার, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্বেচ্ছাসেবকদের দায়িত্ব আগে থেকেই নির্ধারণ করতে হবে। মণ্ডপে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখার পাশাপাশি বিদ্যুৎ বিভ্রাটের ক্ষেত্রে বিকল্প হিসেবে জেনারেটরের ব্যবস্থা রাখতে হবে।

দর্শনার্থী ও স্থানীয় বাসিন্দাদের যাতে কোনো ধরনের অস্বস্তি বা আতঙ্কের মধ্যে পড়তে না হয়, সেজন্য পূজামণ্ডপ এলাকায় আতশবাজি ও এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে যানজট এড়াতে নির্ধারিত স্থানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও নিশ্চিত করতে বলা হয়েছে।

জেলা প্রশাসক আরও বলেন, দুর্গাপূজাকে ঘিরে কোনো গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়লে তা দ্রুত প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য, ছবি বা ভিডিও প্রকাশের আগে তার সত্যতা যাচাই করার আহ্বান জানান তিনি। গুজবের ভিত্তিতে কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন, সে বিষয়েও সতর্ক করা হয়।

নিরাপত্তা জোরদারে প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি স্থাপন এবং দায়িত্ব পালনের তথ্য সংরক্ষণের জন্য ডিউটি রেজিস্টার যথাযথভাবে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা পর্যায়েও সমন্বিত নজরদারির ব্যবস্থা নেওয়া হবে বলে সভায় জানানো হয়। এ জন্য প্রতিটি উপজেলায় পূজা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ চালুর পাশাপাশি প্রশাসনের তত্ত্বাবধানে মনিটরিং টিম গঠনের উদ্যোগ নেওয়া হবে। প্রয়োজনে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে ভিজিল্যান্স টিম গঠনের বিষয়টিও বিবেচনা করা হবে।

ads

সিলেটে ১৩ পিপিসহ ১২১ আইন কর্মকর্তা নিয়োগ

দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে পূজা উদযাপন কমিটি, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকদের পারস্পরিক সমন্বয়ের ওপর জোর দেন জেলা প্রশাসক।

এদিকে প্রতিমা বিসর্জনের সময়সূচিও যথাযথভাবে অনুসরণের অনুরোধ জানানো হয়েছে। সিলেট মহানগর এলাকায় রাত ৯টার মধ্যে এবং জেলার অন্যান্য এলাকায় সন্ধ্যা ৭টার মধ্যে বিসর্জন কার্যক্রম শেষ করার জন্য সংশ্লিষ্ট পূজা কমিটিগুলোকে বলা হয়েছে।

শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাজার জিয়ারত করেছেন সিলেট জেলা ও মহানগর যুবদল

সভায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।