ঢাকাSunday , 22 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ইয়াবাসহ বিএনপি নেতাকে আ ট ক

rising sylhet
rising sylhet
November 22, 2026 5:14 pm
Link Copied!

ads

ইয়াবাসহ বিএনপি নেতাকে আটক। লাখাইয়ে ২৭ পিস ইয়াবাসহ মো. মোশারফ হোসেন নামের এক বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।দণ্ডপ্রাপ্ত মোশারফ হোসেন উপজেলার সিংহগ্রাম এলাকার মৃত সুন্দর আলীর ছেলে। স্থানীয়ভাবে তিনি সিংহগ্রাম ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে পরিচিত।

 

 

 

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২১ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার বুল্লা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে ২৭ পিস ইয়াবাসহ মোশারফ হোসেনকে আটক করা হয়। পরে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেন।

 

 

 

 

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার বিকেল ৫টার দিকে বুল্লা বাজার থেকে মোশারফ হোসেনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

ads

 

 

 

এ বিষয়ে লাখাই উপজেলা বিএনপির সভাপতি ড. এম আখতার আহাদ চৌধুরী স্বপন বলেন, কোনো ব্যক্তির অনৈতিক কর্মকাণ্ডের দায় দল নেবে না। বিএনপিতে মাদক কারবারির কোনো স্থান নেই। অনৈতিক কর্মকাণ্ডের কারণে মোশারফকে আগেই মৌখিকভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং বর্তমানে তিনি দলের কোনো কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত নন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।