ঢাকাSaturday , 24 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে স্কুলছাত্রীর আপত্তিকর ভিডিও ধারণের অ ভি যো গে যুবক গ্রে প্তা র

rising sylhet
rising sylhet
October 24, 2026 4:58 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট- হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর রেলগেট এলাকা থেকে শিহাব আহমেদ (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন (এসআরবি-৯)। শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৮টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শিহাব সিলেটের গোয়াইনঘাট উপজেলার বারহাল গ্রামের বাসিন্দা। তিনি বশির উদ্দিনের ছেলে।

এসআরবি-৯ সূত্রে জানা যায়, গত ৬ সেপ্টেম্বর উপবৃত্তির জন্য ছবি তোলার কথা বলে এক স্কুলছাত্রীকে গোয়াইনঘাটের বারহাল বাজারের একটি মার্কেটের দ্বিতীয় তলায় নিয়ে যাওয়া হয়। সেখানে ওই ছাত্রীর মুখ চেপে ধরে জোরপূর্বক আপত্তিকর ছবি ও ভিডিও ধারণের অভিযোগ উঠেছে শিহাবের বিরুদ্ধে।

অভিযোগে বলা হয়েছে, পরে ধারণ করা ছবি ও ভিডিও ভুক্তভোগীর বাবা ও ভাইয়ের মোবাইল ফোনে পাঠানো হয়। এ ঘটনায় আল আমিন নামে আরেক যুবকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে গোয়াইনঘাট থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। গত ১০ অক্টোবর দায়ের করা মামলায় শিহাবকে এক নম্বর এজাহারভুক্ত আসামি করা হয়েছে। মামলার নম্বর ১০।

ads

দর্শনার্থীদের ভিড়ে মুখর সিলেট আন্তর্জাতিক বাণিজ্য মেলা

এসআরবি-৯-এর মিডিয়া কর্মকর্তা কেএম শহিদুল ইসলাম জানান, গ্রেপ্তার যুবককে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।