ঢাকাFriday , 23 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে আলী গ্রে ফ তার

rising sylhet
rising sylhet
October 23, 2026 10:04 pm
Link Copied!

ads

জকিগঞ্জের উত্তরকুল এলাকায় অবসরপ্রাপ্ত শিক্ষক ও ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে আলী হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

 

 

 

পরে তাকে আদালতে সোপর্দ করে সাত দিনের রিমান্ডের আবেদন করা হলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।বৃহস্পতিবার রাতে জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউনিয়নের গোটারগ্রামে তার শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।পুলিশের দাবি, আলী হোসেন আন্তজেলা ডাকাত দলের সদস্য।

 

 

 

তার বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে। সে হাড়িকান্দি এলাকার সাবু মিয়ার ছেলে।পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দিকনির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক  জানান, উত্তরকুল এলাকায় ডাকাতির ঘটনায় গ্রেফতার আলী হোসেনকে সাত দিনের রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়।

ads

 

 

 

পরে জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইব্রাহিম সরকার তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।